ম্যানসিটির সঙ্গে হাল্যান্ডের এক দশকের চুক্তি

স্পোর্টস ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৫, ১৭:৫৫আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১৭:৫৫

বিশাল এক চুক্তি করে ফেললেন আর্লিং হাল্যান্ড। ম্যানচেস্টার সিটির সঙ্গে ১০ বছরের চুক্তি হয়েছে নরওয়েজিয়ান স্ট্রাইকারের। ২০৩৪ সাল পর্যন্ত তাকে রেখে দিলো ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব।

আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সাল পর্যন্ত। সিটিতে যোগ দিয়ে আড়াই বছরেই গোলমেশিনে পরিণত হয়েছেন হাল্যান্ড। ১২৬ ম্যাচে করেছেন ১১১ গোল।

নতুন চুক্তি অনুযায়ী ক্যারিয়ারের অধিকাংশ সময়ই ক্লাবে কাটাতে চলেছেন হাল্যান্ড। তার ৩৪তম জন্মদিনের সময় শেষ হবে এই চুক্তি।

হাল্যান্ড বলেছেন, ‘ম্যানসিটি একটি বিশেষ ক্লাব, চমৎকার সব মানুষ এবং সমর্থকরা। আমি উন্নতি করে যেতে চাই, আরও ভালো কিছু হতে চাই। আমার সর্বোচ্চ চেষ্টা করতে মুখিয়ে আমি, যেন সামনে আরও সাফল্য অর্জন করতে পারি।’

২০২২ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে সিটিতে যোগ দেন হাল্যান্ড। এরই মধ্যে ইউরোপের অন্যতম সেরা গোলদাতার জায়গা দখলে নিয়েছেন তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
হাল্যান্ডের হ্যাটট্রিকে এফএ কাপের সেমিফাইনালে সিটি 
সিটি-ভিলার পয়েন্ট হারানোতে শিরোপা দৌড়ে এগিয়ে থাকার সুযোগ আর্সেনালের
প্রিমিয়ার লিগে দ্রুততম ১০০ গোল হাল্যান্ডের 
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি