চ্যাম্পিয়ন্স লিগে ‘সামান্য ইতিহাস’ তৈরি করেছে সেল্টিক

স্পোর্টস ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৫, ১১:০২আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১১:০২

লম্বা সময় ধরে চ্যাম্পিয়ন্স লিগে নকআউটের স্বাদ পাচ্ছিলো না সেল্টিক। স্কটিশ চ্যাম্পিয়নরা ১২ বছর পর সেই আক্ষেপ মিটিয়েছে। ইয়াং বয়েজকে ১-০ গোলে হারিয়ে নিশ্চিত করেছে নকআউট।

নাটকীয়তায় ভরপুর ম্যাচে প্রথমার্ধে পেনাল্টি থেকে স্কোর করতে ব্যর্থ হয়েছিল সেল্টিক। গোল বাতিল হয়েছে তিনটি। শেষ দিকে দশ জনের দল নিয়েও খেলতে হয়েছে। তার পরেও তাদের রুখতে পারেনি ইয়াং বয়েজ। ৮৬ মিনিটের গোলটাতেও ছিল ভাগ্যের ছোঁয়া। শুরুতে অ্যাডাম ইডাহর গোল রুখে দিয়েছিলেন গোলকিপার মারভিন কেলার। কিন্তু সেই বল অধিনায়ক বেনিতোর গায়ে লেগে দিক পরিবর্তন করে চলে যায় শূন্য জালে! 

জয়ের পর ৩৬ দলের টুর্নামেন্টে শীর্ষ ২৪-এ থাকা নিশ্চিত হওয়ায় প্লে-অফের টিকিট কেটেছে সেল্টিক। উঠে এসেছে ১৮ নম্বরে। দলটির কোচ ব্রেন্ডান রজার্স বলেছেন, ছেলেরা সামান্য ইতিহাস তৈরি করেছে, ‘সামান্য হলেও ইতিহাস তৈরি হয়েছে। কারণ আমরা নকআউট মঞ্চে যাইনি অনেক দিন হলো। সমর্থকদের জন্য এটা বিস্ময়কর এক রাত। আমরা আসলে লড়াই অব্যাহত রাখতে চেয়েছি, বিশ্বাস করতে চেয়েছি। তাই পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছি।’   

গত মৌসুমের আগ পর্যন্ত সাত বছর ধরে টুর্নামেন্টে একটিও ম্যাচ জয়ের রেকর্ড ছিল না দলটির। কিন্তু নতুন ফরম্যাটে ফিরতেই তারা ৭ ম্যাচে তিন জয়ের বিপরীতে হেরেছে মাত্র একটি। রজার্স এই ছন্দটা ধরে রাখতে চাইছেন, ‘এই পর্যায়ে ১২ পয়েন্ট মানে চমৎকার কিছু। বিশেষ করে ক্লাবটা এতদিন যে জায়গায় ছিল সেটার তুলনায়।  এখন এই ছন্দটা আমরা সামনের বছরগুলোতেও ধরে রাখতে চাই।’

/এফআইআর/  
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
বায়ার্নকে হতাশ করে ফাইনালে পিএসজি
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের