জয়পুরহাটে নারী ফুটবল ম্যাচ আয়োজনে বাধা-ভাঙচুরে বাফুফের প্রতিবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২৫, ২৩:৪৮আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ২৩:৪৮

জয়পুরহাটে নারী ফুটবল ম্যাচ আয়োজনের বিরোধিতা করে ভাঙচুর চালিয়েছে স্থানীয়রা। এই ঘটনা নিয়ে সমালোচনা আর নিন্দার ঝড় বইছে। আজ বুধবার জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয়ের মাঠে হওয়ার কথা ছিলে স্বাগতিক জয়পুরহাট ও রংপুরের মধ্যকার নারীদের ফুটবল ম্যাচ। কিন্তু ম্যাচটি আর মাঠে গড়ায়নি। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

দেশের শীর্ষ ফুটবল সংস্থা এক বিবৃতি দিয়েছে। তারা এমন ঘটনার নিন্দা জানিয়ে লিখেছে, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে নারীদের ফুটবল খেলা বন্ধ করার উদ্দেশ্যে টিনের বেড়া ভাঙচুরের ঘটনাকে সমর্থন করে না।’

দেশের ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ নির্বিঘ্ন রাখতে সবার প্রতি আহ্বান বাফুফের, ‘ফুটবল সবার জন্য এবং নারী ফুটবলারদের খেলাধুলায় অংশগ্রহণের পূর্ণ অধিকার আছে। নারীদের খেলাধুলায় বাধা সৃষ্টি করা ক্রীড়ার উন্নয়ন ও অগ্রগতির পরিপন্থি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিশ্বাস করে দেশের ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ অব্যাহত রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে।’

এই সহিংসতার জন্য দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ তাদের, ‘আমরা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানাই, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক এবং নারীদের ফুটবল খেলায় যেন কোনও ধরনের বাধা সৃষ্টি না হয়, তা নিশ্চিত করা হোক।’

স্থানীয় সামাজিক সংগঠন ও ব্যক্তি পর্যায়ের ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বাফুফে, ‘একই সঙ্গে স্থানীয় সামাজিক সংগঠন ও ব্যক্তিত্বদের নারীদের ক্রীড়াচর্চায় সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানাই, যাতে ফুটবলসহ সব খেলাধুলায় নারী ও কিশোরীরা অবাধে অংশ নিতে পারে।’

নারীদের ফুটবল ম্যাচ ঠেকাতে মঙ্গলবার প্রতিবাদ জানান এলাকার মাদ্রাসাশিক্ষক-শিক্ষার্থী ও মুসল্লিরা। ভেঙে ফেলেন স্কুল মাঠের নিরাপত্তাবেড়া। সামাজিক যোগাযোগমাধ্যমে যা ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনার ঝড়।

বুধবার থমথমে পরিস্থিতি সমাধানে সব পক্ষের সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও সমঝোতায় বসেনি কোনও পক্ষই।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী