টটেনহ্যামকে উড়িয়ে লিগ কাপের ফাইনালে লিভারপুল

স্পোর্টস ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৩আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৩

ওয়েম্বলিতে ফেরার টিকিট কাটলো লিভারপুল। বৃহস্পতিবার অ্যানফিল্ডে নখদন্তহীন টটেনহ্যাম হটস্পারকে ৪-০ গোলে উড়িয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় লিগ কাপের ফাইনালে উঠলো বর্তমান চ্যাম্পিয়নরা।

চোটজর্জর টটেনহ্যামের কাছে সেমিফাইনালে প্রথম লেগে ১-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ালো লিভারপুল। ৩৪তম মিনিটে মোহাম্মদ সালাহর ক্রসে কডি গাকপো ডান পায়ের শটে জাল কাঁপান।

স্কোরশিটে নাম লেখান সালাহ।  ৫১তম মিনিটে স্পট কিক থেকে উঁচু শটে গোল করেন তিনি। স্পার গোলকিপার আন্তোয়ান কিনস্কি ডারউইন নুনেজকে ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা।

ডমিনিক সোলবোসলাই তৃতীয় গোল করেন। হেড করে শেষ গোল করেন ভার্জিল ফন ডাইক।

নিউক্যাসেল ইউনাইটেডের সঙ্গে ১৫ মার্চ লিভারপুল খেলবে ফাইনাল। টটেনহ্যামের উত্তর লন্ডন প্রতিদ্বন্দ্বী নিউক্যাসেল আর্সেনালকে ২-০ গোলে দ্বিতীয় লেগে হারিয়ে ৪-০ গোলের অগ্রগামিতায় তিন বছরে দ্বিতীয় ফাইনালে। 

লিগ কাপে ১৫তম ফাইনাল খেলবে লিভারপুল। ১০ বারের চ্যাম্পিয়নরা এই মৌসুমে চার ট্রফি জয়ের মিশনে টিকে থাকলো।

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি