সিটির চ্যাম্পিয়ন্স লিগ স্কোয়াডে রদ্রি!

স্পোর্টস ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৮আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৮

চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের আগে বিস্ময়ের জন্ম দিয়েছে ম্যানচেস্টার সিটি। চোটআক্রান্ত মিডফিল্ডার রদ্রিকে রেখে দল ঘোষণা করেছে। যিনি এখনও সুস্থ হওয়ার লড়াইয়ে রয়েছেন।

২০২৪ সালে ব্যালন ডি’অর জয়ী রদ্রি সেপ্টেম্বরে এসিএল ইনজুরির পর থেকে আর মাঠেই নামেননি। তার পর থেকে অনুমান করা হচ্ছিল হয়তো এই মৌসুমে আর খেলা হবে না তার। তবে স্কোয়াডে নতুন করে তার অন্তর্ভুক্তিতে চ্যাম্পিয়ন্স লিগের কোনও এক পর্যায়ে এই মিডফিল্ডারের খেলার সম্ভাবনা দেখা দিয়েছে।  

২২ সদস্যের স্কোয়াডে নতুন চুক্তিবদ্ধ খেলোয়াড়দেরও রাখা হয়েছে। তারা হলেন-ওমার মারমুশ,আবদুকুদির খুসানভ ও নিকো গঞ্জালেস। 

শেষ ষোলোর প্লে-অফে আগামী মঙ্গলবার ইতিহাদে লা লিগা জায়ান্ট রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে সিটি। বার্নাব্যুতে দ্বিতীয় লেগ হবে ১৯ ফেব্রুয়ারি। এই দুই লেগে অবশ্য রদ্রির খেলা হচ্ছে না। যেহেতু এখনও সুস্থ হওয়ার লড়াইয়ে আছেন। 

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী