দাঁতের সমস্যায় রিয়ালের কোপা স্কোয়াডে নেই এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৬আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৬

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বুধবার কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগে খেলবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের স্কোয়াডে জায়গা হয়নি কিলিয়ান এমবাপ্পের। দাঁতের সমস্যায় ভুগছেন তিনি।

ম্যাচের আগে মঙ্গলবার সতীর্থদের সঙ্গে অনুশীলন করেননি ফরাসি তারকা। চলতি মৌসুমে ৩৯ ম্যাচ খেলে ২৮ গোল করে দলের শীর্ষ গোলদাতা এমবাপ্পে। নিঃসন্দেহে প্রতিপক্ষের মাঠে তাকে না পাওয়া মাদ্রিদ ক্লাবের জন্য বড় ধাক্কা। 

ছোটখাটো ফিটনেস ইস্যু থেকে সেরে ওঠার জন্য সময় দেওয়া হয়েছে মিডফিল্ডার ফেদে ভালভের্দে ও গোলকিপার থিবো কোর্তোয়াকে। দুজনের কেউই স্কোয়াডে নেই।

নিষেধাজ্ঞার কারণে লা লিগায় জিরোনা ম্যাচে খেলেননি জুড বেলিংহ্যাম। তাকে ফেরানো হয়েছে কোপার স্কোয়াডে।

মঙ্গলবার আরেক সেমিফাইনালের প্রথম লেগে গোল পাল্টা গোলের ম্যাচে বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ ৪-৪ গোলে ড্র করে।

/এফএইচএম/
সম্পর্কিত
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এল ক্লাসিকোয় এমবাপ্পেকে পাওয়া নিয়ে শঙ্কা 
এমবাপ্পে ফেরায় সমস্যায় পড়েছে রিয়াল মাদ্রিদ? 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি