প্রায় পাঁচ বছর পর বেতিসের কাছে রিয়ালের হার

স্পোর্টস ডেস্ক
০২ মার্চ ২০২৫, ০১:৪৬আপডেট : ০২ মার্চ ২০২৫, ০২:০২

লা লিগা শিরোপার মিশনে হোঁচট খেলো রিয়াল মাদ্রিদ। শনিবার রিয়াল বেতিসের মাঠ বেনিতো ভিল্লামারিনে শুরুতেই জালের দেখা পেলেও হার মানলো তারা। প্রায় পাঁচ বছর পর সেভিয়ের ক্লাবটির কাছে হেরে গেলো রিয়াল।

ব্রাহিম দিয়াজের গোলে এগিয়ে ছিল রিয়াল। বিরতির আগে জনি কারদোসো গোল করে সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে সাবেক ক্লাবের জালে বল ঠেলে দেন ইসকো। পেনাল্টি থেকে করা তার দ্বিতীয় গোল গড়ে দেয় ম্যাচের পার্থক্য। ২-১ গোলে হার দেখে মাদ্রিদ ক্লাব।

দশম মিনিটে গোলমুখ খোলে রিয়াল। কিলিয়ান এমবাপ্পে ড্রিবল করে তিন মার্কারকে ফাঁকি দিয়ে বাঁ দিকে মেন্দির কাছে বল বাড়ান। তারই ডানদিকে দেওয়া ক্রসে দিয়াজ জাল কাঁপান।

২২ মিনিটে সমতা ফেরানোর দারুণ সুযোগ মিলেছিল বেতিসের। ইসকোর নেওয়া ফ্রি কিক রুডিগার ক্লিয়ার করলেও বলের দখল নেন অ্যান্টনি, তারই বানিয়ে দেওয়া বলে রিকার্ডো রদ্রিগেজ শট নিলেও লক্ষ্যভ্রষ্ট হয়।

আধঘণ্টা পার হওয়ার কিছুক্ষণ পর স্কোর ১-১ করে বেতিস। কারদোসোর শট মাঠের বাইরে পাঠিয়ে কর্নার বানান রুডিগার। ইসকো নেন কর্নার কিক, এবার ঝাঁপিয়ে হেড করে কোনও বাধা ছাড়া লক্ষ্যভেদ করেন কারদোসো।

রিয়ালকে আরেকবার অনুশোচনায় পোড়ান রুডিগার। ৫৩তম মিনিটে এই জার্মান বক্সের মধ্যে হুয়ান হার্নান্দেজকে ফেলে দিয়ে হলুদ কার্ড দেখেন। সঙ্গে পেনাল্টির বাঁশিও বাজান রেফারি। রিয়াল কিপার থিবো কোর্তোয়া ঠিক দিকে ডাইভ দিলেও ইসকোর শট থামানোর জন্য তা যথেষ্ট ছিল না।

লা লিগায় চতুর্থ হারে বার্সেলোনাকে টপকে শীর্ষে ওঠার সুযোগ হারালে রিয়াল। ২৬ ম্যাচ খেলে ৫৪ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে এক নম্বরে বার্সা।

কদিন আগে কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে এন্দ্রিকের একমাত্র গোলে রিয়াল সোসিয়েদাদকে হারায় রিয়াল। এই সপ্তাহেই অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলোর প্রথম লেগে খেলার আগে বেতিসের কাছে হার তাদের আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিলো।

/এফএইচএম/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী