বেতিসের কাছে হারকে বড় ধাক্কা মানছেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
০২ মার্চ ২০২৫, ১১:৩৩আপডেট : ০২ মার্চ ২০২৫, ১১:৩৩

রিয়াল বেতিসের কাছে ২-১ গোলে হার দেখেছে লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তাদের অপ্রত্যাশিত হারের সুযোগে অ্যাতলেতিকো মাদ্রিদ অ্যাথলেতিক বিলবাওকে ১-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে উঠেছে। এখন বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের চেয়ে দুই পয়েন্টের ব্যবধানে এগিয়ে ডিয়েগো সিমিওনের দল।  পয়েন্ট টেবিলে  শীর্ষে থাকা অ্যাতলেতিকোর সংগ্রহ ২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা বার্সার ৫৪। তারা অবস্থান করছে দুই নম্বরে। রিয়াল অবশ্য এক ম্যাচ বেশি খেলেছে। তিনে থাকা লস ব্লাঙ্কোসদের সংগ্রহও ৫৪।    

বেতিসের বিপক্ষে শক্তিশালী দল বেছে নিয়েছিলেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। যেহেতু শিরোপা লড়াইয়ে এখন আর ভুলের কোনও সুযোগ নেই। তার পরেও অপ্রত্যাশিত হারে আনচেলত্তি ম্যাচের পর বলেছেন, ‘আমরা যদি মঙ্গলবারও এভাবে খেলি, তাহলে জয়ের কোনও প্রশ্নই উঠে না। এই হারটা আমাদের জন্য বড় ধাক্কা। আমাদের এখন পাল্টা প্রতিক্রিয়া দেখাতে হবে।’

ম্যাচ নিয়ে তার মূল্যায়ন, ‘আমরা শুরুটা ভালো করেছি। কিন্তু পরে একই মাত্রায় প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম না। ফলে ম্যাচটা হাত ফসকে এমন এক দলের পক্ষে গেছে, যারা আমাদের চেয়েও ভালো খেলেছে এবং জয়ের যোগ্য ছিল।’

/এফআইআর/ 
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী