রায়োকে হারিয়ে বার্সাকে চাপে রাখলো রিয়াল

স্পোর্টস ডেস্ক
০৯ মার্চ ২০২৫, ২৩:৫৩আপডেট : ০৯ মার্চ ২০২৫, ২৩:৫৩

প্রতিবেশী ক্লাব রায়ো ভায়েকানোকে ২-১ গোলে হারালো রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রের প্রথমার্ধের গোলে সহজ জয়ে লা লিগার শীর্ষ দল বার্সেলোনাকে ছুঁলো বর্তমান চ্যাম্পিয়নরা। কাতালানদের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে কার্লো আনচেলত্তির দল।

শিরোপার লড়াইয়ে স্পেনের তিনটি বড় ক্লাবের মধ্যে পার্থক্য এখন কেবল এক পয়েন্টের। বার্সেলোনা ৫৭ পয়েন্ট নিয়ে এক নম্বরে। সমান পয়েন্ট থাকলেও গোলপার্থক্যে তাদের চেয়ে পিছিয়ে রিয়াল। আর ৫৬ পয়েন্ট নিয়ে তিনে অ্যাতলেতিকো মাদ্রিদ। দিনের শুরুর ম্যাচে গেতাফের কাছে হারে তারা শীর্ষে ওঠার সুযোগ হারায়।

শনিবার ওসাসুনার বিপক্ষে মাঠে নামার কথা ছিল বার্সার। কিন্তু তাদের দলের ডাক্তারের আকস্মিক মৃত্যুর পর ম্যাচটি স্থগিত করে তারা। আগামী রবিবার এক ম্যাচ হাতে রেখে অ্যাতলেতিকোর মুখোমুখি হবে হ্যান্সি ফ্লিকের দল।

ভিনিসিয়ুস দ্বিতীয় গোল করেন

ভায়েকানোর বিপক্ষে রিয়াল বল দখলে আধিপত্য বিস্তার করে খেলেছে। চার মিনিটের ব্যবধানে তারা দুই গোল করে ম্যাচের পুরোপুরি নিয়ন্ত্রণ নেয়। ৩০তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে জাল খুঁজে পান এমবাপ্পে। চার মিনিট পর একক চেষ্টায় ব্যবধান বাড়ান ভিনিসিয়ুস।

বিরতির আগে যোগ করা সময়ে রায়ো গোল ব্যবধান কমায়। পেদ্রো দিয়াজ বক্সের প্রান্ত থেকে চমৎকার শট নেন। বল প্রথমে ক্রসবারে আঘাত করে গোললাইন পেরিয়ে মাটিতে লাফিয়ে আবার বাইরে চলে আসে। প্রথমে রেফারি গোল না দিলেও ভিএআর দেখে সিদ্ধান্ত পাল্টান।

/এফএইচএম/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী