১০ জনের দলে পরিণত হওয়ার পরও মেসিকে নামায়নি মায়ামি!

  স্পোর্টস ডেস্ক
১০ মার্চ ২০২৫, ১২:১৪আপডেট : ১০ মার্চ ২০২৫, ১২:২৩

বাড়তি কাজের চাপের কথা বিবেচনা করে লিওনেল মেসিকে টানা তৃতীয় ম্যাচে খেলায়নি ইন্টার মায়ামি। তার পরেও মেজর লিগ সকারে শার্লটের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। এ সময় বেঞ্চে বসেই দলের জয় উপভোগ করেছেন আর্জেন্টাইন সুপার স্টার। 

ম্যাচের ৩৮ মিনিটেই দশ জনের দলে পরিণত হয় মায়ামি। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গোলকিপার অস্কার উস্টারি। তার পর বেশিরভাগ সময় ব্যাক ফুটে থেকে খেলেছে তারা। তবু বেঞ্চ থেকে মেসিকে ব্যবহারের পথে হাঁটেননি কোচ হাভিয়ের মাসচেরানো। 

গোলকিপারের কার্ডের ফলে অনাকাঙ্ক্ষিত নজির গড়েছে মায়ামি। ২০২১ সালের পর মায়ামি একমাত্র দল যারা মেজর লিগে টানা তিন ম্যাচে লাল কার্ড হজম করেছে!  

সর্বশেষ গত সপ্তাহে মেজর লিগ সকারে হিউস্টনের বিপক্ষে ৪-১ গোলে জেতা ম্যাচের সময়ও দলের সঙ্গে সফর করেননি তিনি। বৃহস্পতিবার কনক্যাক্যাফ চ্যাম্পিয়ন্স কাপের প্রথম লেগের সময় ক্যাভ্যালিয়ারের বিপক্ষে মায়ামির ২-০ গোলে জেতা ম্যাচটা অবশ্য দেখার সুযোগ পেয়েছিলেন। 

কোচ মাসচেরানো জানিয়েছেন, ৩৭ বছর বয়সী বিশ্বকাপ জয়ীর ওয়ার্কলোড বিবেচনা করেই এমনটা করা হচ্ছে। তবে তার অনুপস্থিতিতে হতাশা বাড়ছে দর্শকদের। অবশ্য মায়ামিকে এর মাশুল দিতে হয়নি এখনও। 

পুরো ম্যাচে ভালো লড়াই করেছে শার্লট। বল দখলে এগিয়ে থাকার পরও সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। ৪৬ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেছেন মায়ামির টাডেও অ্যালেন্ডে। তাতে টানা চার ম্যাচে গোল করার কৃতিত্ব দেখিয়েছেন তিনি। 

রক্ষণে শক্তি কমলেও মায়ামিকে বেশ কয়েকবার গোল হজম করা থেকে রক্ষা করেছেন মায়ামির ডিফেন্ডার ইয়ানিক ব্রাইট। 

/এফআইআর/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি