ক্রুর যাত্রা থামিয়ে অপরাজিত মেসির ইন্টার মায়ামি

  স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০২৫, ১০:০৭আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১০:২৫

চলতি মেজর লিগ সকারে একমাত্র দল হিসেবে অপরাজিত থাকা নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। তারা কলম্বাস ক্রুকে ১-০ গোলে হারিয়েছে। 

ক্লিভল্যান্ডে ম্যাচের ৩০ মিনিটে একমাত্র গোলটি করেন বেঞ্জামিন ক্রেমাশ্চি। তাছাড়া অস্কার উস্টারিও সেভ করেন দারুণ তিনটি শট। তাতে নিশ্চিত হয়েছে তিনটি পয়েন্ট। 

হারের ফলে মৌসুমের শুরুতে লম্বা সময় ধরে অপরাজিত থাকার রেকর্ড ভাঙার সুযোগ হাতছাড়া করেছে ক্রু। তারা ২০১০ সালের রেকর্ডে ভাগ বসাতে পেরেছিল। জিতেছে ৮টি ম্যাচ। 

ম্যাচটা কলম্বাসের ঘরের মাঠ থেকে ১৪৫ মাইল উত্তরে সরিয়ে নেওয়া হয়েছিল। এই দলের মালিক জিমি ও ডি হাসলেম আবার এনএফএল দল ক্লিভল্যান্ড ব্রাউন্স ও দলটির স্টেডিয়ামেরও মালিক। তাই মেসির খেলা দেখাকে কেন্দ্র করে সর্বোচ্চ দর্শক উপস্থিতি নিশ্চিত করতে মাঠ বদল করেন তারা। তাতে অবশ্য ক্রু ঘরের মাঠের বিশেষ সুবিধাটা উপভোগ করতে পারেনি। যেখানে তাদের নিয়মিত মৌসুমে আগের ৩৪টির মধ্যে ২১টি ম্যাচ জয়ের কীর্তি রয়েছে। হার ৪টি, ড্র করেছে ৯টি।

মেসিকে দেখার জন্য অনেকে কলম্বাস থেকে ভ্রমণ করলেও গোলাপি জার্সি পরা মেসি-মায়ামি ভক্তদের উপস্থিতিও প্রায় সমান ছিল। ৬৭ হাজার ৪৩১ ধারণ ক্ষমতার স্টেডিয়ামে দর্শক উপস্থিতি ছিল প্রায় ৬০ হাজার ৬১৪!  

ক্রেমাশ্চির প্রথম গোলের পর লিওনেল মেসিও ব্যবধান বাড়ানোর কাছে চলে গিয়েছিলেন। কিন্তু প্রথমার্ধের যোগ হওয়া সময়ে তার শট লক্ষ্যে থাকেনি। 

/এফআইআর/       
সম্পর্কিত
বিশ্বকাপের আগে চোট শঙ্কায় মাঠ ছাড়লেন মেসি
অবশেষে মেসির নৈপুণ্যে নতুন স্টেডিয়ামে জয় দেখলো মায়ামি 
মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি 
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী