রাফিনহা-ইয়ামালের নৈপুণ্যে শেষ আটে বার্সা 

স্পোর্টস ডেস্ক
১২ মার্চ ২০২৫, ০৩:৫০আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৪:৫৭

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগ জিতে সহজ সমীকরণের সামনেই ছিল বার্সেলোনা। ড্র করলেই নিশ্চিত হতো কোয়ার্টার ফাইনাল। কিন্তু প্রয়াত দলীয় চিকিৎসকের মৃত্যু নাড়িয়ে দিয়েছিল তাদের। তাই সেই চিকিৎকের স্মরণে সবটুকু উজাড় করে দ্বিতীয় লেগে বেনফিকাকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা। দুই লেগ মিলে ব্যবধান ছিল ৪-১। 

বার্সা এগিয়ে যায় ম্যাচের ১১ মিনিটে। ১৭ বছর বয়সী লামিনে ইয়ামালের অ্যাসিস্টে জাল কাঁপান রাফিনহা। দুই মিনিট বাদে সমতা ফিরিয়ে ভিন্ন কিছুর ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছিল বেনফিকা। কিন্তু তাদের সামর্থ্য ছিল ওই টুকুই। তার পর তাদের আশাটুকু মিলিয়ে যায় ইয়ামালের বুদ্ধিদীপ্ত পারফরম্যান্সে। ২৭ মিনিটে ব্যবধান বাড়ান তিনি। 

৪২ মিনিটে রাফিনহার ক্লিনিক্যাল ফিনিশিংয়ে স্কোর হয়ে যায় ৩-১।  অবশ্য এই গোল নিয়ে সংশয়ও দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত ভার রিভিউর পর বৈধতা পায় সেটা। তাতে এই মৌসুমে ১৬ গোলে অবদান থাকলো রাফিনহার। 

চ্যাম্পিয়ন্স লিগে বার্সার হয়ে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলে অবদান রাখার কীর্তিটা লিওনেল মেসির। ১৪ গোলের সঙ্গে অ্যাসিস্ট ৫টি! যা করেছিলেন ২০১১-১২ মৌসুমে। রাফিনহার গোল ১১টি, অ্যাসিস্ট ৫টি। 

বার্সার আধিপত্যের দিনে জয়ের ব্যবধান আরও বাড়তে পারতো। কিন্তু ফ্রেঙ্কি ডি ইয়ং দারুণ মুভের পরও লক্ষ্যে রাখতে পারেননি বল।  

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী