৭২ ঘণ্টার কম বিরতিতে আবার দুই ম্যাচ খেলতে হবে রিয়ালকে!

স্পোর্টস ডেস্ক
১৭ মার্চ ২০২৫, ০০:০৯আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০০:০৯

অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ১২০ মিনিট খেলে পেনাল্টি শুটআউটে জিতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। এর ৬৭ ঘণ্টা পরই ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচ খেলতে হয়েছে তাদেরকে। ২-১ গোলে জিতলেও ক্লান্তির ছাপ ছিল তাদের পারফরম্যান্সে। ম্যাচ শেষ হওয়ার পর সূচি নির্ধারণ করা নিয়ে লা লিগাকে একপ্রকার হুমকি দেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। ৭২ ঘণ্টার কম বিরতিতে আর কখনও দুই ম্যাচ খেলবে না তারা, এমন ঘোষণা দেন। কিন্তু লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস জানিয়ে দিলেন, পরের দুটি ম্যাচই রিয়ালকে খেলতে হবে ৭২ ঘণ্টারও কম সময়ের মধ্যে!

ভিয়ারিয়াল ম্যাচ শেষে আনচেলত্তি সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি মনে করি ৭২ ঘণ্টারও কম সময়ের মধ্যে আমাদের আরেকটি ম্যাচ খেলা আজকেই শেষ। আর কোনোদিন ৭২ ঘণ্টার বিরতি ছাড়া খেলবো না। আমরা এই ম্যাচের সূচি পাল্টাতে দুইবার লা লিগাকে অনুরোধ করেছিলাম। কিন্তু তারা কিছুই করেনি। এটাই শেষ।’

রবিবার এক্স-এ এক পোস্টে তেবাস দাবি করেন, আগামী ২৯ মার্চ লেগানেস ও ১ এপ্রিল কোপা দেল রে সেমিফাইনালের মাঝে রিয়ালকে বেশি বিশ্রাম দিতে চেয়েছিল লা লিগা। তিনি বলেন, ‘আমি নিশ্চিত (ইনস্টিটিউশনাল রিলেশন্সের ডিরেক্টর) এমিলিও (বুত্রাগুয়েনো) আপনাকে বলেছিল যে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে সেমিফাইনালের আগে আপনাদের আরও বেশি বিশ্রাম দেওয়ার জন্য পরবর্তী লেগানেসের সঙ্গে শনিবারের ম্যাচটি বিকাল সোয়া চারটায় দিয়েছিল লা লিগা।’

তেবাস আরও লিখেছেন, ‘কিন্তু ফিফার সূচি অনুযায়ী আন্তর্জাতিক বিরতি থেকে ফেরা ফুটবলারদের সুবিধার্ধে এমিলিও লা লিগার কম্পিটিশিন্স ডিরেক্টরদেরকে ম্যাচটি রান ৯টায় দেওয়ার জন্য অনুরোধ করে। আমি ভেবেছিলাম আপনাদের জানিয়ে ও অনুমতি নিয়েই এটা করা হয়েছে। এখন শনিবারের ম্যাচ শেষ হওয়া থেকে মঙ্গলবার সেমিফাইনাল শুরু পর্যন্ত আপনারা ৭২ ঘণ্টারও কম সময় পাবেন। সেরা দলই যেন ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।’

রিয়াল অবশ্য তেবাসের পোস্টের ব্যাপারে কোনও প্রতিক্রিয়া জানায়নি।  

/এফএইচএম/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি