‘গোল করে হামজা ভাইয়ের কাঁধে উঠতে চাই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ মার্চ ২০২৫, ১৯:০৩আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১৯:০৩

সৌদি আরবের তায়েফে দুই সপ্তাহের প্রস্তুতি শেষে কাল মঙ্গলবার সকালে দেশে ফিরছে বাংলাদেশ দল। সেখানে অনুশীলনের পাশাপাশি জামালরা একটি ম্যাচও খেলেছে। আরও একটি ম্যাচ খেলার কথা থাকলেও সেটা সম্ভব হয়নি। দেশে ফেরার আগে নবাগত ফরোয়ার্ড আল আমিন অনুশীলনে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করে নিয়েছেন। এখন তিনি সুযোগের অপেক্ষায়। সুযোগ পেলে এশিয়ান কাপ বাছাই পর্বে ২৫ মার্চ ভারতের বিপক্ষে গোল করার তীব্র ইচ্ছা নীলফামারী থেকে উঠে আসা এই ফুটবলারের। 

আল আমিন এবার পুলিশ এফসির হয়ে লিগে ৭ গোল করে সবার দৃষ্টি কেড়েছেন। প্রতিপক্ষের ‘ডি’ বক্সে মাথা ঠাণ্ডা করে লক্ষ্যভেদ করতে কার্পণ্য দেখা যায় না তার মাঝে। কিংবা বলের নিয়ন্ত্রণ রেখে গোল করার দিকেও মনোযোগ কম নয়। সেই আল আমিন বাফুফের দেওয়া ভিডিও বার্তায় নিজের সুপ্ত ইচ্ছার কথা আবারও জানালেন এভাবে, ‘কাবরেরার দিক নির্দেশনায় ভালো অনুশীলন হয়েছে। নিজেকে সেভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আমি নীলফামারী থেকে এসে শামসুল একাডেমিতে অনুশীলনের সুযোগ পেয়েছি। এবার প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছি। খেলার অপেক্ষায় আছি।’

ইংল্যান্ড থেকে আসা হামজা চৌধুরীর সঙ্গে খেলার স্বপ্ন দেখেন আল আমিন। তার পাস থেকে বাংলাদেশের হয়ে গোলও করতে চান তিনি, ‘আমি স্বপ্ন দেখি হামজা ভাইয়ের পাসে গোল করার, গোল করে তার কাঁধেও উঠতে চাই। জানি না আমি খেলার সুযোগ পাবো কিনা। তবে সুযোগ পেলে দেশের জন্য সর্বোচ্চ দিয়ে খেলবো।’

মঙ্গলবার লাল সবুজ দল দেশে ফিরবে। হামজা চৌধুরীও এখন হবিগঞ্জে নিজের গ্রামের বাড়িতে। মঙ্গলবার রাতেই হোটেলে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
প্রবাসী-নির্ভর পাকিস্তানকে রুখে দিয়েছে ১০ জনের বাংলাদেশ! 
সান মেরিনো কেন বাংলাদেশের নিচে তা প্রমাণ করতে বললেন ডুলি
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের