হামজাকে নিয়ে বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘আমাদের মেসি এসেছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২৫, ১৭:০৩আপডেট : ১৯ মার্চ ২০২৫, ২১:২৫

গত দুই দিনে হামজা চৌধুরীকে নিয়ে ঝড় বয়ে যাচ্ছে। বিমানবন্দর থেকে তার গ্রামের বাড়ি, তারপর ঢাকার হোটেল; যেখানেই যাচ্ছেন ইংলিশ লিগে খেলা এই তারকাকে নিয়ে সমর্থকদের উন্মাদনা ছিল দেখার মতো। দেশের ক্রীড়ামোদিরা তাকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখছেন। বুধবার রাজধানীর এক পাঁচতারকা হোটেলে ভারত ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তাকে নিয়ে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি হামজাকে ‘বাংলাদেশের মেসি’ বলে মন্তব্য করেছেন। 

সংবাদ সম্মেলনে কোচ কাবরেরার একপাশে ছিলেন হামজা, অন্য পাশে জামাল। সামনে ছিল সংবাদকর্মীদের ভিড়। জনাকীর্ণ সংবাদ সম্মেলনে হাসিমুখে ৩৪ বছর বয়সী মিডফিল্ডার বলেছেন, ‘অবশ্যই এটা ঠিক তেমনই, যখন আমি এসেছিলাম। হামজা প্রিমিয়ার লিগে খেলা খেলোয়াড়, আমাদের দলে এসেছে। অনেকটা মনে হচ্ছে আমাদের মেসি এসেছে। আমি ঠিক এমনটাই অনুভব করছি।’

হামজা সহজেই তাদের সঙ্গে  মানিয়ে নেবেন বলে বিশ্বাস অধিনায়কের, ‘সে কীভাবে দলে ফিট হবে, আমার মনে হয় সে দারুণভাবেই ফিট হবে। সবাই তাকে স্বাগত জানিয়েছে, সবার হামজার প্রতি শ্রদ্ধা রয়েছে, তারা জানে সে আমাদের দলের জন্য কী বয়ে আনতে পারে। তারা জানে সে আমাদের কী দিতে পারে। সুতরাং আমাদের জন্য বিষয়টা আসলে দুর্দান্ত।’

২৭ বছর বয়সী হামজার অভ্যর্থনা দেখে জামাল নিজেও অভিভূত, ‘হামজাকে আপনারা যে অভ্যর্থনা দিচ্ছেন, তা অসাধারণ। এটি সারা বিশ্বের অন্যদেরও অনুপ্রাণিত করবে। ২৫ মার্চ যখন সে জাতীয় সংগীত শুনবে, তখন তার গায়ে কাঁটা দিয়ে উঠবে, আমারও দিয়েছিল।’

২৫ মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। সেই ম্যাচে অবসর ভেঙে ফিরছেন ভারতের ৪০ বছর বয়সী সাবেক তারকা সুনীল ছেত্রী। জামালের উপলব্দি, ‘আমি মনে করি না যে সুনীল ছেত্রী ও হামজার তুলনা করা সম্ভব। সুনীল তার দেশের জন্য অসাধারণ অবদান রেখেছেন, তবে বাস্তবতা হলো হামজা একজন প্রিমিয়ার লিগের খেলোয়াড়।’

শিলংয়ের মাঠে বাংলাদেশ-ভারত ম্যাচে ফল কী হতে পারে তা আগাম ধারণাও করছেন জামাল, ‘আমাদের মানসিকতা খুবই শক্তিশালী। কোচ যেমন বলেছেন, আমরা ভারতের মোকাবিলা করতে পুরোপুরি প্রস্তুত। এখানে জেতা বা হারার প্রশ্ন, মাঝামাঝি কিছু নেই। এই কক্ষে থাকা প্রত্যেকেই ভারতকে হারাতে চায়। আমি মনে করি, এবার আমরা জিতবো।’

 

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি