হামজার শহর সিলেটে ভারত ম্যাচ আয়োজনের চিন্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২৫, ২২:৪৬আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ২২:৪৬

দেশের ফুটবলে আলোড়ন তুলেছেন হামজা চৌধুরী। গত ১৭ মার্চ সিলেটে পা রাখার পরই তা বোঝা যায়। শিলংয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেকও রাঙান এই মিডফিল্ডার। এবার দেশের মাটিতে তার ফুটবল জাদু দেখার অপেক্ষায় বাংলাদেশিরা। আগামী ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে তার ঘরের মাঠে অভিষেক হবে। সব কিছু ঠিক থাকলে নভেম্বরে নিজ শহরেও খেলা হতে পারে তার।

হামজার শহর সিলেটে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ আয়োজন করার উদ্যোগ নিয়েছে বাফুফে। এশিয়ান কাপ বাছাইয়ে ৯ অক্টোবর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে হংকংকে ও ১৮ নভেম্বর সিলেট জেলা স্টেডিয়ামে ভারতকে আতিথেয়তা দিতে চায় বাংলাদেশ।

বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য ইকবাল হোসেন আজ রবিবার সাংবাদিকদের বলেছেন, ‘আমরা দুইটা আন্তর্জাতিক ম্যাচের (ভারত ও হংকং) একটা সিলেটে, আরেকটা চট্টগ্রামে আয়োজন করতে চাই। আমি গত শুক্রবার সিলেটের মাঠ দেখতে গিয়েছিলাম। মাঠের কন্ডিশন ভালো। যেহেতু এখন সেখানে কোনও লিগের খেলা হচ্ছে না, ঘাস একটু বড়। তবে যা অবস্থা, কিছু সংস্কার করে ম্যাচ চালানো সম্ভব।’

সিলেটে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ নিকট অতীতেই হয়েছে। ২০২২ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে একটি ও ২০২৩ সালে সেশেলসের বিপক্ষে দুটি ম্যাচ খেলে বাংলাদেশ দল। তিন ম্যাচেই দর্শক সমাগম ছিল চোখে পড়ার মতো। ঘরের ছেলে হামজার খেলা দেখতে যে গ্যালারিতে উপচে পড়া ভিড় থাকবে, তা বলার অপেক্ষা রাখে না। আর সিলেটের আরেক ফুটবলার কানাডা প্রবাসী সামিত সোম খেললে তো সোনায় সোহাগ।

ইকবালও এমনটা মনে করেন, ‘সিলেটে অতীতে যে ম্যাচগুলো হয়েছে, সেখানে দর্শকের ভালো সমাগম আমরা দেখেছি। আগামী দিনে হামজা-সামিত থাকলে সিলেটবাসীর জন্য সেটা আরও দারুণ কিছুই হবে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী