হামজা ও বাংলাদেশের প্রশংসায় ভারতের কোচ

স্পোর্টস ডেস্ক
২০ মার্চ ২০২৫, ২৩:১৭আপডেট : ২০ মার্চ ২০২৫, ২৩:১৭

বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ে ১২৬তম স্থানে রয়েছে ভারত, যেখানে বাংলাদেশ ১৮৫তম। দুই দলের মধ্যে বড় ধরনের তফাৎ, তবে একটি পরিসংখ্যান অবাক করার মতো। এই ম্যাচের আগে মালদ্বীপের বিপক্ষে একটি ম্যাচ খেলে ভারত জিতেছে ৩-০ গোলে, যা গত ১৫ মাসে তাদের প্রথম জয়! টানা ১২ ম্যাচের জয়খরা কাটিয়ে নিঃসন্দেহে ভারত তাদের হারানো আত্মবিশ্বাস ফি পেয়েছে। তবে বাংলাদেশকে নিয়ে সতর্ক তাদের থাকতেই হচ্ছে। কারণ হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি লাল সবুজক দলের জন্য একটি মাইলফলক। আর এই মিডফিল্ডারের কারণে ভারতের জন্য ম্যাচটি কঠিন চ্যালেঞ্জের হবে। 

বাংলাদেশকে ভোগাতে অবশ্য তারকা খেলোয়াড় সুনীল ছেত্রীকে ফেরানো হয়েছে। সাবেক অধিনায়ক অবসর ভেঙেছেন এই এশিয়ান কাপ বাছাই খেলার জন্য। মালদ্বীপের বিপক্ষে গোলও করেছেন তিনি। ম্যাচ শেষে ভারত কোচ মানালো মার্কেজ বলেছেন, ‘যখন আপনি জিতবেন, সেটা আপনাকে আনন্দ দেবে। আপনি ভালো বা খারাপ খেলতে পারেন কিন্তু অনেকগুলো ম্যাচের পর জয় পাওয়া গুরুত্বপূর্ণ।’

তবে বাংলাদেশের বিপক্ষে যে ভারতকে কঠিন পরীক্ষা দিতে হবে তা বুঝতে পারছেন তিনি, ‘আমার মনে হয়, এটা সহজ ম্যাচ হবে না। আমার ধারণা, দুই দলের জন্যই এই ম্যাচটা কঠিন হবে।’

হামজাকে প্রশংসায় ভাসালেন মার্কেজ, ‘হামজা একজন অসাধারণ খেলোয়াড়।’

তবে তাকে নিয়ে বেশ সতর্ক এই কোচ, ‘সে এখন প্রিমিয়ার লিগে নেই। কিন্তু সে চ্যাম্পিয়নশিপে নিয়মিত খেলে। তবে বাংলাদেশ এখন ভালো ফুটবল খেলছে। কারণ, গত তিন বা চার মৌসুম ধরে তারা একই কোচের অধীনে খেলে যাচ্ছে।’

২০২১ সালের সাফ চ্যাম্পিয়নশিপে ভারত ও বাংলাদেশের শেষ দেখায় ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। ছেত্রী এবং বাংলাদেশের ইয়াসিন আরাফাত গোল করেছিলেন। এবার হামজার উপস্থিতি এই লড়াইয়ে নিশ্চিতভাবে নতুন মাত্রা যোগ করবে।

/এফএইচএম/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী