ভক্তদের ধন্যবাদ জানিয়ে হামজা বললেন, ‘জুনে আবার দেখা হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২৫, ১৪:২৩আপডেট : ২৭ মার্চ ২০২৫, ১৪:২৫

হামজা চৌধুরীর আগমনে বাংলাদেশে ফুটবল নিয়ে এমন উন্মাদনা ও আগ্রহের সৃষ্টি হয়েছে, যা আগে কখনও দেখা যায়নি। এশিয়ান কাপের বাছাই পর্বে গত মঙ্গলবার ভারতে গোলশূন্য ড্রয়ের দিনে অভিষেকেই নজর কেড়েছেন হামজা। ইংলিশ লিগে খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডার গতকাল দলের সঙ্গে দেশে ফিরেছেন। 

শেফিল্ড ইউনাইটেডের এই খেলোয়াড়ের গতকালকেই ভারত থেকে ফেরার পর সরাসরি ঢাকার বিমানবন্দর থেকে ইংল্যান্ডাগামী বিমান ধরার কথা ছিল।  কিন্তু ফ্লাইটে সূচির পরিবর্তনের ফলে তাকে রাজধানীতে এক রাত কাটাতে হয়েছে। বৃহস্পতিবার আজ সকালেই ইংল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন তিনি। যাওয়ার আগে ভক্তদের উষ্ণ অভ্যর্থনার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন জুনে দুটি ম্যাচের জন্য আবার দেশে ফিরবেন তিনি, ‘আমি বোঝাতে পারবো না আমার কাছে এর অনুভূতিটা কেমন ছিল। সবাইকে ধন্যবাদ, ইনশাআল্লাহ আমি জুনে আবার ফিরে আসবো। আমার সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন। জুনে বড় দুটি ম্যাচের সময় আবার দেখা হবে।’  

হামজা কথাগুলো বলেছেন বাফুফের দেওয়া ভিডিও বার্তায়। জুনে বাংলাদেশ এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরকে আতিথ্য দেবে ১০ জুন। 

/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি