‘জানতাম না, তিনি কোচ হতে চেয়েছিলেন’, তেবাসকে আনচেলত্তির খোঁচা

স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০২৫, ২৩:০৩আপডেট : ২৮ মার্চ ২০২৫, ২৩:০৩

দুই ম্যাচের মাঝে বিরতি নিয়ে লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাসের সবশেষ মন্তব্যের পর তাকে একহাত নিলেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। ইতালিয়ান কোচের দাবি, লিগ প্রধান রিয়ালে আচ্ছন্ন এবং ক্লাবটির কোচ ও খেলোয়াড়দের প্রতি তার সম্মানের অভাব রয়েছে।

গত ১৫ মার্চ ভিয়ারিয়ালের বিপক্ষে ২-১ গোলে জয়ের পর লিগের ঠাসা সূচি নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন আনচেলত্তি। ভবিষ্যতে ৭২ ঘণ্টার চেয়ে কম বিরতিতে কোনও ম্যাচ খেলবে না তার দল, এমন হুমকি দিয়ে রাখেন।

বৃহস্পতিবার এক সম্মেলনে তেবাস পরোক্ষভাবে আনচেলত্তির খেলোয়াড় ম্যানেজমেন্ট নিয়ে কটাক্ষ করে বলেন, ‘কোভিডের সময় থেকে পাঁচজন বদলি নামানোর নিয়ম করা হয়েছিল। কিন্তু আপনি ৮৫তম মিনিটে তিনজন বদলি নামাবেন এবং অভিযোগও করবেন।’

তেবাসের এই মন্তব্য নিয়ে শুক্রবারের সংবাদ সম্মেলনে আনচেলত্তির প্রতিক্রিয়া জানতে চাইলে বললেন, ‘আমি জানতাম (তেবাস) রিয়াল মাদ্রিদে আচ্ছন্ন। কিন্তু আমি জানতাম না তিনি কোচ হতে চেয়েছিলেন।’

লিগ প্রেসিডেন্টকে পরামর্শও দিতে ভোলেননি মাদ্রিদ কোচ, ‘(তেবাসের) নিজের কাজের প্রতি বেশি মনোযোগী হওয়া উচিত। তার মধ্যে রিয়াল মাদ্রিদ ও কোচদের প্রতি সম্মানের ঘাটতি রয়েছে।’

/এফএইচএম/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি