আমরা কেউ বোনাস পাওয়ার যোগ্য নই, এমনকি একটি ঘড়িও না: গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০২৫, ২৩:২৮আপডেট : ২৮ মার্চ ২০২৫, ২৩:২৮

ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার মতে, তার ক্লাব যদি আসন্ন ক্লাব বিশ্বকাপ জিতে হতাশাময় মৌসুমের ইতিও টানে, তবুও তিনি ও তার খেলোয়াড়রা কোনও বোনাস পাওয়ার যোগ্য নয়।

টানা চারবারের ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ম্যানসিটি এবার চ্যাম্পিয়ন্স লিগ ও লিগ কাপ থেকে ছিটকে গেছে। লিগের পয়েন্ট টেবিলেও আছে পঞ্চম স্থানে, শীর্ষস্থান থেকে ২২ পয়েন্ট পেছনে। ২০১৬-১৭ মৌসুমে গার্দিওলার অভিষেকের পর থেকে প্রথমবার কোনও বড় ট্রফি ছাড়াই মৌসুম শেষ করার শঙ্কায় সিটি।

ঘরোয়া ফুটবলে ম্যানসিটির একমাত্র ট্রফির সম্ভাবনা আছে এফএ কাপে। কোয়ার্টার ফাইনালে রবিবার বোর্নমাউথের মুখোমুখি হবে তারা। 

গার্দিওলার মতে, ম্যানসিটি যদি এফএ কাপ ও ক্লাব বিশ্বকাপ জেতেও, তবুও এতটা বাজে মৌসুমের কারণে তারা কোনও পুরস্কার পাওয়ার যোগ্য নয়।

ফিফা নিশ্চিত করেছে, ৩২ দলের ক্লাব বিশ্বকাপের প্রাইজমানি ১০০ কোটি ডলার, বিজয়ী দল পাবে সাড়ে ১২ কোটি ডলার। এই বিপুল অঙ্কের অর্থ পাওয়ার সুযোগ ম্যানসিটির।

কিন্তু গার্দিওলা তাতেও তৃপ্ত হবেন না, ‘আমরা এই মৌসুমে কোনও বোনাস পাওয়ার যোগ্য নই। যদি আমরা জিতি, আমি জানি না কত। কিন্তু এটা ক্লাবের। কোচ, খেলোয়াড়, ব্যাকরুম স্টাফ- আমাদের কেউই এটা পাওয়ার যোগ্য নয়, এমনকি একটি ঘড়িও নয়।’

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী