আর্জেন্টিনার কাছে পরাজয়ের পর চাকরি হারালেন ব্রাজিল কোচ

স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০২৫, ১০:১৪আপডেট : ২৯ মার্চ ২০২৫, ১১:১৭

বিশ্বকাপ বাছাইয়ে কিছুতেই কিছু হচ্ছিলো না ব্রাজিলের। কোচ দরিভাল জুনিয়রকে এনেও লাভ হয়নি। সর্বশেষ আর্জেন্টিনার কাছে পরাজয়ের পর তাকে চাকরিচ্যুত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। 

বুইয়েন্স এইরেসে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে ব্রাজিল। আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি না  থাকার পরও বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে এভাবে পরাজয় সমালোচনার জন্ম দিয়েছে। ব্রাজিল ফুটবল জানিয়েছে, ‘দরিভাল জুনিয়র আর জাতীয় দলের দায়িত্বে থাকছেন না। বোর্ড এই পেশাদার কোচকে ধন্যবাদ জানাতে চায় এবং ভবিষ্যৎ সাফল্যের জন্য থাকলো শুভকামনা। এখন নতুন কোচ খোঁজার জন্য ফেডারেশন কাজ করবে।’

বাছাইয়ে ব্রাজিলের বাজে পারফরম্যান্সের পরও দরিভাল জুনিয়র আত্মবিশ্বাসী ছিলেন যে দলকে বদলে ফেলতে পারবেন তিনি। কিন্তু সর্বশেষ শুক্রবার ফেডারেশন প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজ ও দরিভালের মাঝে মিটিংয়ের পর দুই পক্ষ চূড়ান্ত সিদ্ধান্তই নিয়ে ফেলেছে। 

দরিভালের সময়ে ব্রাজিল ৭টি জয়ের পাশাপাশি ৭টি ড্র এবং দুটি পরাজয় দেখেছে। দায়িত্বে ছিলেন ১৬টি ম্যাচ। বিশ্বকাপ বাছাইয়ে এখনও ব্রাজিল চূড়ান্ত পর্ব নিশ্চিত করতে পারেনি।    

/এফআইআর/
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
পানামাকে বড় ব্যবধানে হারিয়ে উজ্জীবিত ব্রাজিল
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি