৬৮ দিন বিদ্রোহের পর অনুশীলনে ফিরেছেন সানজিদা-কৃষ্ণারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ এপ্রিল ২০২৫, ১০:৫৮আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১৯:৪০

বরফ গলতে শুরু করেছিল আগের দিনই। মঙ্গলবার সব মান অভিমান ভুলে কোচ পিটার বাটলারের অনুশীলনে ফিরেছেন ‘বিদ্রোহী’ নারী ফুটবলাররা। 

একদিন আগে দেশে ফিরে বাফুফে ভবনে বিদ্রোহী ফুটবলারদের সঙ্গে বৈঠক করেন ইংলিশ কোচ পিটার বাটলার। সেখানে সব ভুলে নতুন করে শুরুর জন্য ফুটবলারদের আমন্ত্রণ জানান তিনি। আলোচনার সময় পাল্টাপাল্টি কথাও হয়েছে। শেষ পর্যন্ত কোচের আমন্ত্রণে সাড়া দিয়ে মঙ্গলবার সকালে অনুশীলনে ফিরেছেন কৃষ্ণা-সানজিদাসহ অন্যরা। তার মধ্য দিয়ে দীর্ঘ ৬৮ দিন ধরে চলা দেশের নারী ফুটবলে বিদ্রোহের অবসান হয়েছে।

সকাল ৬টায় ঘণ্টাখানেক আবাহনী লিমিটেডের মাঠে অনুশীলন করেছে জাতীয় নারী ফুটবল দল। যেখানে কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ১৮ খেলোয়াড়ের মধ্যে ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মাতসুশিমা সুমাইয়া ও সাবিনা খাতুন বর্তমানে ভুটানে থাকায় ছিলেন না। দেশটির ক্লাব পারো এফসির হয়ে লিগে খেলার জন্য সেখানে গেছেন তারা। এর বাইরে থাকা ১৪ জনের মধ্যে তহুরা খাতুনের আজ ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে। বাকি ১৩ জন শিউলি আজিম, মোসাম্মাৎ সাগরিকা, রুপনা চাকমা, শামসুন্নাহার জুনিয়র, সানজিদা আক্তার, নিলুফা ইয়াসমিন, মাসুরা পারভীন, মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র, কৃষ্ণা রানী, স্বর্ণা রানী মণ্ডল, সাথী বিশ্বাস ও নাসরিন আক্তার অনুশীলনে ফিরেছেন।

এশিয়ান কাপ বাছাই পর্বকে সামনে রেখে শুরু হয়েছে এই অনুশীলন। মিয়ানমারে হবে টুর্নামেন্টের বাছাই পর্ব। 

 

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি