মরক্কোয় রোনালদোর হোটেলে আগুন 

স্পোর্টস ডেস্ক
০৮ এপ্রিল ২০২৫, ১৬:১২আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১৬:১৯

বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর মালিকানাধীন পেস্তানা সিআরসেভেন হোটেল। পর্তুগিজ তারকার বিলাসবহুল হোটেলটি মরক্কোর মারাকেশে অবস্থিত। হোটেলটিতে আগুন লাগলেও অগ্নিনির্বাপণ দল দ্রুততার সঙ্গে সেটি নিয়ন্ত্রণে আনায় বড় বিপদ এড়ানো গেছে। 

স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, শনিবার হোটেলের একটি ফাঁকা কক্ষে আগুনের সূত্রপাত। কিন্তু জরুরি পরিষেবা কর্মীদের তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ আগুন খুব দ্রুত নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। অতিথি ও কর্মীদের দ্রুত নিরাপদে বের করে আনা হয়। 

মরক্কোর সংবাদ মাধ্যম এফইএস জানিয়েছে, আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আগুন সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্টি হয়েছে। 

মূলত এই হোটেলটি রোনালদোর বিলাসবহুল হোটেল চেইনের একটি অংশ। যা পেস্তানা হোটেল গ্রুপের সঙ্গে যৌথভাবে পরিচালিত হয়ে আসছে। লিসবন, মাদেইরা, মাদ্রিদ ও নিউ ইয়র্কেও রোনালদোর একই ধরনের হোটেল ব্যবসা রয়েছে।  মারাকেশের এই হোটেলটি চালু হয় ২০২২ সালে। 

/এফআইআর/   
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম