কোর্তোয়ার বীরত্বে বার্সার সঙ্গে ব্যবধান ঘুচালো রিয়াল

স্পোর্টস ডেস্ক
২৪ এপ্রিল ২০২৫, ০৪:০১আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০৪:০১

গেতাফের মাঠে আগেভাগেই রিয়াল মাদ্রিদ লিড নিতে পেরেছে। কিন্তু এক গোলে এগিয়ে থেকে ম্যাচ জিতে শেষ করা বেশ কঠিন। রিয়ালকে তাই বড় পরীক্ষা দিতে হলো শেষ বাঁশি বাজা পর্যন্ত। লা লিগায় তাদের তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার পেছনে বড় কৃতিত্ব দিতে হবে কিপার থিবো কোর্তোয়াকে। বুধবার প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে জিতেছে মাদ্রিদ ক্লাব।

শেষ দিকে এসে স্বাগতিক দলের দুটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন বেলজিয়ান কিপার। গেতাফে রিয়ালের ঘাম ছুটিয়ে হেরেছে। তাদের গোলের প্রচেষ্টা ছিল ২০টি, লক্ষ্যে রেখেছিল ছয়টি শট। বিপরীতে রিয়ালের গোলের প্রচেষ্টা ছিল ১৪টি, লক্ষ্যে নিয়েছিল সাতটি শট।

ছয় মিনিট যোগ করা সময়ের প্রথম মিনিটেই কোর্তোয়া পরীক্ষা দেন। বাঁ দিক থেকে ক্রসে পিটারের ব্যাক হিল দারুণ চেষ্টায় থামান রিয়াল কিপার। শেষ মিনিটে বক্সের ঠিক ভেতর থেকে রদ্রিগেজ বুক দিয়ে বল নামিয়ে চমৎকার ভলি শট নেন। বাঁ দিকে ঝাঁপিয়ে কোর্তোয়া তাকে রুখে দেন।

এর আগে ২১তম মিনিটে গেতাফের কর্নার থেকে ব্রেক পেয়ে ডান দিক দিয়ে বল নিয়ে আক্রমণে যান ভিনিসিয়ুস জুনিয়র। তারপর বক্সের মধ্যে তার বাড়ানো বল ধরে ব্রাহিম দিয়াজ গোলের চেষ্টা করেছিলেন। কিন্তু গেতাফে কিপার ডেভিড সরিয়া ও ডিফেন্ডাররা তাকে ফিরিয়ে দিলে বক্সের বাইরে থেকে নেওয়া চমৎকার শটে জাল কাঁপান আরদা গুলার। ওই এক গোল গড়ে দিয়েছে পার্থক্য।

এই জয়ে বার্সেলোনার সঙ্গে লড়াই জমজমাট করে রাখলো রিয়াল। লা লিগা মৌসুমের পাঁচ ম্যাচ বাকি থাকতে দুই দলের পার্থক্য চার পয়েন্টে নামলো। ৩৩ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা, রিয়াল ৭২ পয়েন্ট পেয়ে চারে।

/এফএইচএম/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে