অপরাজিত থাকার স্বপ্ন শেষ পিএসজির 

স্পোর্টস ডেস্ক
২৬ এপ্রিল ২০২৫, ১৩:০০আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ১৩:০৯

চলতি মাসের শুরুতেই ফ্রেঞ্চ লিগ ওয়ান শিরোপা নিশ্চিত করেছে পিএসজি। তার পর অপরাজিত থেকে প্রথম ফরাসি ক্লাব হিসেবে মৌসুম শেষ করার স্বপ্ন দেখছিল। সেই স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছে নিস। ঘরের মাঠে পিএসজিকে ৩-১ গোলে হারিয়েছে তারা।  তাতে আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের আগে এই পরাজয় ধাক্কা হয়েই এসেছে তাদের জন্য।  

নিসের হয়ে জোড়া গোল করেছেন মরগ্যান স্যানসন। ফাবিয়ান রুইজ প্রথমার্ধে পিএসজিকে সমতায় ফিরিয়েছিলেন। শুরুর গোলটি করেছিলেন স্যানসন। কিন্তু বিরতির পর ২২ সেকেন্ডের মাথায় দ্বিতীয় গোল করে দলকে আবার এগিয়ে দেন তিনি। শেষ দিকে স্কোর ৩-১ করেন  ইউসুফ এনদায়িসিমিয়ে। 

অপরাজিত থাকার স্বপ্ন চূর্ণ হলেও বাস্তবতা মেনে নিচ্ছেন পিএসজি কোচ লুইস এনরিকে, ‘আমার কাছে ফলাফল মোটেও ন্যায্য নয়। কিন্তু এটাই ফুটবল। ব্যাপারটা গ্রহণ খরতে হবে।’

অথচ এই ম্যাচে দাপট ছিল পিএসজির। ৭৬ শতাংশ বল দখলে ছিল তাদের। গোলেও শট নিয়েছিল ৩০টি। এই মৌসুমে তারা লিগ ওয়ানে অপরাজিত ছিল ৩০ ম্যাচ। গত বছরের ১২ মে ঘরের মাঠে তুলুজের বিপক্ষে ৩-১ গোলে পরাজয়ের পর ফরাসি কোনও প্রতিপক্ষের কাছে সর্বশেষ ৪১ ম্যাচে হার ছিল না। 

এই পরাজয়ে মৌসুমের শুরু থেকে দীর্ঘ সময় অপরাজিত থাকার রেকর্ডেও ভাগ বসাতে ব্যর্থ হয়েছে পিএসজি। এই রেকর্ডের মালিক নঁতে। তারা ১৯৯৪-৯৫ মৌসুমে শিরোপা জয়ের পথে ৩২ ম্যাচ অপরাজিত ছিল। 

চ্যাম্পিয়ন্স লিগের আগে এই পরাজয় নিয়ে অবশ্য ভাবছে না পিএসজি। এনরিকের কথা, ‘তেমনটা হচ্ছে না। তাতে চ্যাম্পিয়ন্স লিগ ও ফাইনালে যাওয়ার উদ্দেশ্যে কোনও পরিবর্তন আসছে না।’

/এফআইআর/ 
সম্পর্কিত
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
৫ কোটি ইউরোতে বিশ্বকাপজয়ী তোরেসকে কিনলো পিএসজি
বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড!
সর্বশেষ খবর
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?