চ্যাম্পিয়ন্স লিগে আল নাসরের বিদায়ে ফের রোনালদোর শিরোপাহীন মৌসুম

স্পোর্টস ডেস্ক
০১ মে ২০২৫, ০০:৫৭আপডেট : ০১ মে ২০২৫, ০১:০৪

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের একাদশ ঘোষণা হতেই সোশ্যাল মিডিয়ায় আল নাসরের ভক্তদের পোস্ট, ‘আজ অনেক গোল হবে দেখতে পাচ্ছি’, ‘দয়া করে জিতে আসো’। তাদেরকে হতাশ করলেন পর্তুগিজ তারকা। টুর্নামেন্টে সাত ম্যাচে আট গোল করা রোনালদো জাল তো খুঁজে পানইনি। হেরে বিদায় নিতে হয়েছে সৌদি ক্লাবকে।

বুধবার কাওয়াসাকির কাছে ৩-২ গোলে সেমিফাইনালে হেরেছে আল নাসর। চলতি মৌসুমে আরেকবার হৃদয় ভাঙলো রোনালদোর।

কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে ম্যাচে আধিপত্য ছিল আল নাসরের। বল দখলে রাখা থেকে শুরু করে শট নেওয়ায় ছিল তারা এগিয়ে। সৌদি ক্লাবের শট ছিল ২১টি, বিপরীতে জাপানি ক্লাবের ছিল ৯টি। লক্ষ্যে ছয়টি শট রেখে দুটি গোল পায় আল নাসর, আর পাঁচটির তিনটিই কাজে লাগিয়েছে কাওয়াসাকি।

১০ মিনিটে তাতসুয়া ইতো জাপানি ক্লাবকে এগিয়ে নেন। সাদিও মানে ২৮তম মিনিটে আল নাসরকে সমতায় ফেরান। বিরতির চার মিনিট আগে ইউতো ওজেকি কাওয়াসাকিকে এগিয়ে নেন।

৭৬তম মিনিটে আকিহিরো ইয়েনাগা স্কোর ৩-১ করেন। খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে আইমান ইয়াহিয়া দ্বিতীয় গোল করে ব্যবধান কমালেও সমতা ফেরাতে পারেনি আল নাসর।

রাতটা ভুলে যেতে চাইবেন রোনালদো। শেষ দিকে দুটি ফ্রি কিকসহ তিনটি গোলের সুযোগ পেয়েও নষ্ট করেছেন। প্রথমার্ধে তার একটি শট পোস্টে লেগে ফেরে। শেষ পর্যন্ত নিজের ও দলের ব্যর্থতায় সৌদি আরবে আরেকটি শিরোপাহীন মৌসুম কাটলো ৪০ বছর বয়সী ফরোয়ার্ডের।

/এফএইচএম/
সম্পর্কিত
শিরোপার খুব কাছে গিয়েও ব্যর্থ রোনালদো
বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!
রোনালদোর গোলের সেঞ্চুরি, শীর্ষে ব্যবধান বাড়ালো আল নাসর 
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি