সৌদি আরবকে এশিয়ার তৃতীয় সেমিফাইনালিস্ট উপহার দিলো আল নাসর

স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০২৫, ১০:০০আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ১০:২১

এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে সৌদি আরবকে তৃতীয় সেমিফাইনালিস্ট উপহার দিয়েছে আল নাসর। তারা ৪-১ গোলে জাপানের ইওকোহামা এফ-মারিনোসকে পরাজিত করেছে। তাতে গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদোও। তাদের আগে থাইল্যান্ডের বুরিরাম ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে আল আহলি।  

আল রিয়াদ ভিত্তিক আল নাসরের হয়ে প্রথম বড় কোনও ট্রফি জয়ের খোঁজে রয়েছেন রোনালদো। দলের তৃতীয় গোলটি করেছেন তিনি। দারুণ নৈপুণ্যে দলকে প্রথম সুবর্ণ সুযোগটিও বানিয়ে দিয়েছিলেন। মার্সেলো ব্রেজোভিচের পাস তার পথে ব্যাক হিল করেছিলেন পর্তুগিত তারকা। কিন্তু ক্রোয়েশিয়ানের শট রুখে দেন ইওকোহামা গোলকিপার। 

গতবারের রানার্স আপ ইওকোহামা গত সপ্তাহেই জন্ম দেয় আলোচনার। ইংল্যান্ডের সাবেক সহকারী কোচ স্টিভ হল্যান্ডকে বরখাস্ত করেছে। 

ম্যাচের প্রথম গোলটি আসে ২৭ মিনিটে। জাল কাঁপান শীতকালে চুক্তিবদ্ধ হওয়া জন ডুরান। চার মিনিট বাদে ব্যবধান বাড়ান সাদিও মানে। তার পর বিরতির সাত মিনিট আগে স্কোরশিটে নাম তুলেছেন রোনালদো। এবারের চ্যাম্পিয়ন্স লিগ ক্যাম্পেইনে ৭ ম্যাচে ৮ গোল করেছেন তিনি। যৌথভাবে শীর্ষ গোলদাতা হওয়ার পথে আর একটি পিছিয়ে তিনি। শীর্ষে রয়েছেন রিয়াদ মাহরেজ, সালেম আল দাওয়াসিরি, অ্যান্ডারসন ও জাসির আসানি। 

বিরতির পর রোনালদোর প্রতি আক্রমণ থেকে পাওয়া সুযোগে জোড়া গোলের দেখা পান ডুরান।  তিন মিনিট বাদে একটি গোল শোধ দেয় ইওকোহামা। গোল করেন কোতা ওয়াতানাবায়ে। 

অবশ্য রোনালদো পুরো সময় মাঠে থাকেননি। সেমিফাইনাল সামনে দেখে তাকে ৬৬ মিনিটে উঠিয়ে নেন কোচ স্টেফানো পিওলি। 

শেষ চারে হয়তো কাতারের আল সাদ অথবা জাপানের কাওয়াসাকি ফ্রন্টালের মুখোমুখি হবে আল নাসর। 

/এফআইআর/    
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী