আর্সেনাল ম্যাচের আগে দারুণ খবর পেলো পিএসজি

স্পোর্টস ডেস্ক
০৬ মে ২০২৫, ১৯:২১আপডেট : ০৬ মে ২০২৫, ১৯:২১

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ১-০ গোলে জিতে এগিয়ে আছে প্যারিস সেন্ট জার্মেই। বুধবার তারা পার্ক দে প্রিন্সেসে দ্বিতীয় লেগে স্বাগত জানাবে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান দুই নম্বর দলকে। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে উজ্জীবনী শক্তি আরও বেড়ে গেলো ফরাসি চ্যাম্পিয়নদের। তাদের তারকা খেলোয়াড় উসমান দেম্বেলের ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

এমিরেটস স্টেডিয়ামে গত সপ্তাহের জয়ে একমাত্র গোল করেন দেম্বেলে। ওই ম্যাচেই পেশীর চোটে পড়েন তিনি।

পিএসজি কোচ লুইস এনরিকে মঙ্গলবারের সংবাদ সম্মেলনে বলেছেন, ‘দুই দিন ধরে সে স্কোয়াডের সঙ্গে অনুশীলন করছে। কালকের ম্যাচে তাকে পাওয়া যাবে।’

এই ম্যাচ নিয়ে দলের ডিফেন্ডার আশরাফ হাকিমি বলেছেন, ‘আমরা কী, সেই বিষয়টি বল নিয়ে ও বল ছাড়া আমাদের করে দেখাতে হবে। পার্ক দে প্রিন্সেস যে আমাদের ঘর, সেই অনুভূতি আর্সেনালের মধ্যে দিতে হবে।’

পিএসজি তাদের একমাত্র ফাইনাল খেলেছিল ২০২০ সালে, হেরে গিয়েছিল বায়ার্ন মিউনিখের কাছে। আর্সেনালও একমাত্র ফাইনাল খেলে ২০০৬ সালে। প্যারিসে ওইবার তারা হেরে গিয়েছিল বার্সেলোনার কাছে।

এনরিকে আরেকটি ফাইনাল খেলার স্বপ্ন দেখছেন, ‘গত সপ্তাহের মতো ভালো কিছু করতে হবে আমাদের। অনেকেই একই ধরনের খেলা প্রত্যাশা করছেন। তবে আমি নিশ্চয়তা দিচ্ছি, এটা হতে যাচ্ছে একেবারে আলাদা।’

এই ম্যাচের বিজয়ী দল ফাইনালে মুখোমুখি হবে হবে ৩১ মে, মিউনিখে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী