সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ

ভারতের অরুণাচলে নিরাপদে পৌঁছেছে বাংলাদেশ দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২৫, ২০:১৭আপডেট : ০৬ মে ২০২৫, ২০:১৭

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ খেলতে আজ মঙ্গলবার বিকালে ভারতে পৌঁছেছে বাংলাদেশ দল। তারা অরুণাচল প্রদেশে নিরাপদে পা রেখেছে। আজ কোনও ট্রেনিং সেশন রাখা হয়নি। তাদের প্রথম অনুশীলন শুরু হবে আগামীকাল বুধবার স্থানীয় সময় বিকাল ৩টায়।

গত ১৫ এপ্রিল বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টকে সামনে রেখে ৩৫ জনের প্রাথমিক তালিকায় থাকা ফুটবলারদের মধ্যে ৩১ জন যোগ দেন। এই ক্যাম্পে ৩ জন প্রবাসী ফুটবলার ছিলেন। এদের মধ্যে বাদ পড়েছেন এলমান মতিন। 

বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন আব্দুল কাদির ও ফার্জাদ আফতাব। প্রবাসী ফুটবলারদের নিয়ে বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন  বলেন, ‘৩১ জন দুই সপ্তাহের বেশি অনুশীলন করেছে। সবাই বাংলাদেশি। পারফরম্যান্সের ভিত্তিতেই চূড়ান্ত স্কোয়াড গঠন হয়েছে।’ 

সাফ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল বলেন, ‘হামজা ভাই খেলার পর বাংলাদেশ দলের শক্তি বেড়েছে। আশা করি তারাও আমাদের দলের শক্তি বৃদ্ধিতে সহায়তা করবে। আমরা সাফল্য পাবো।’

‘এ’ গ্রুপে বাংলাদেশ খেলবে মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে। অন্য গ্রুপ ‘বি’তে আছে ভারত, নেপাল ও শ্রীলঙ্কা।

আগামী ৯ মে ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। দুই দিন পর ১১ মে একই ভেন্যুতে তাদের প্রতিপক্ষ ভুটান।

দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলবে ১৬ মে সেমিফাইনালে। ফাইনাল হবে ১৮ মে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী