ভারত-পাকিস্তান সংঘাত

অরুণাচলে বাংলাদেশ দলের খবর রাখছে বাফুফে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ মে ২০২৫, ২০:৫০আপডেট : ০৭ মে ২০২৫, ২০:৫০

ভারত-পাকিস্তান সংঘাতের মাঝে অরুণাচলে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দল। সেখানে শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে সাফের আসর। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ভারতের অরুণাচল প্রদেশে আজ বাংলাদেশ দল অনুশীলন শুরু করেছে। 

ভারত পাকিস্তানের সংঘাতের রেশ যদিও অরুণাচলে নেই। তারপরও এই বিষয়ে বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম বলেছেন, ‘এটা সাফের টুর্নামেন্ট। সাফ আছে, এআইএফএফ (অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন) আছে। কোনও সমস্যা হলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে স্বাগতিক দেশ। আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি তাদের সঙ্গে। এখন পর্যন্ত কোনও প্রভাব পড়েনি বা ইস্যু তৈরি হয়নি। আমরা আশা করি কোনোরকম কিছু হবে না।’ 

এদিকে আজ ঘণ্টাখানেক অনুশীলন শেষে বাংলাদেশ অ-১৯ দলের কোচ গোলাম রব্বানী ছোটন এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আমরা কাল এক দীর্ঘ ভ্রমণ করেছি। এজন্য কাল সম্পূর্ণ বিশ্রাম ছিল। আজ প্রথম ট্রেনিং সেশন করেছি। ছেলেরা বেশ চনমনে ছিল, ভালো ট্রেনিং সেশন হয়েছে। ছেলেরা যদি স্বাভাবিক খেলা খেলতে পারে, আমরা ভালো কিছু নিয়েই ফিরতে পারবো ইনশাআল্লাহ।’

সেন্ট্রাল ডিফেন্ডার আশিকুর রহমান বলেন, ‘আজ আবহাওয়া বেশ ভালো ছিল। আমরা প্রথম ম্যাচ মালদ্বীপের বিপক্ষে জিততে চাই। এরপর ম্যাচ বাই ম্যাচ ভালো করে ফাইনালে যাবো।’

শুক্রবার মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের সাফ অভিযান শুরু হতে যাচ্ছে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি