৬ গোলের ম্যাচে নিষ্প্রভই থাকলেন মেসি 

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০২৫, ১৪:১৮আপডেট : ১৫ মে ২০২৫, ১৪:৪৩

মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেওয়ার পর প্রথমবার বে এরিয়ায় অভিষেক হয়েছে লিওনেল মেসির। প্রথম ম্যাচ খেলতে নেমে নিষ্প্রভই থেকেছেন ইন্টার মায়ামি তারকা। তার গোল খরার দিনে স্যান হোসে আর্থকোয়াকসের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে মায়ামি। 

শুরুতে মায়ামিকে এগিয়ে দিয়েছিলেন ম্যাক্সিমিলিয়ানো ফ্যালকন। সেই অগ্রগামিতা টেকেনি বেশিক্ষণ। ৩ মিনিটে সমতা ফেরান ক্রিস্টয়ান অ্যারেঙ্গো। বো লেরো ৩৭ মিনিটে স্যান হোসেকে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু প্রথমার্ধের শেষ দিকে মায়ামিকে সমতায় ফেরান তাদেও অ্যালেন্দে।    

দ্বিতীয়ার্ধেও এরকম খেলা অব্যাহত থেকেছে।  হয়েছে আরও দুটি গোল। শুরুতে ৪৫+৪ মিনিটে ইয়ান হার্কস স্যান হোসেকে এগিয়ে দিলেও অ্যালেন্দের দ্বিতীয় গোলে ৫২ মিনিটে আবার সমতায় ফেরে মায়ামি।  

তার পর দীর্ঘ সময় ম্যাচের স্কোরলাইন এমনই থেকেছে। শেষ দিকে লিওনেল মেসির সুযোগ ছিল তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার। কিন্তু স্টপেজ টাইমে তাকে রুখে দেন প্রতিপক্ষ গোলকিপার ড্যানিয়েল ডি সুসা ব্রিট্টু।

মেসির অভিষেকের খবরে একটি আসনও ফাঁকা ছিল না। ১৮ হাজার দর্শক মাঠে আসেন বিশ্বকাপ জয়ীকে দেখার আশায়। কিন্তু প্রাণভোমরা বেশ কিছু সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেননি।  

সূচনাতেই ম্যাচ জমিয়ে দিয়েছিল দুই দল। ৩৫ সেকেন্ডে কর্নার কিক থেকে পাওয়া ক্রসে হেড করে মায়ামিকে এগিয়ে দিয়েছিলেন ফ্যালকন। আর্থকোয়াকস প্রতিক্রিয়া দেখাতেও সময় নেয়নি। গোল পেয়ে যায় ২.০৫ মিনিটে। তাতে মেজর লিগ সকারের ইতিহাসে দুই দল তিন মিনিটের মাথায় গোল পেয়েছে মাত্র পঞ্চমবার! 

/এফআইআর/  
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী