জর্ডান সফরের জন্য ভুটান থেকে ফিরলেন ৫ নারী ফুটবলার

  বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২৫, ১৪:৫২আপডেট : ১৭ মে ২০২৫, ১৪:৫২

ভুটানের নারী লিগ খেলতে যাওয়া ১০ সদস্যের ৫জন শনিবার সকালে দেশে ফিরেছেন। পিটার বাটলারের অধীনে ক্যাম্পে যোগ দেবেন তারা। দেশে ফিরেছেন- মারিয়া মান্দা, মনিকা চাকমা, ঋতু পর্ণা চাকমা, রুপনা চাকমা ও শামসুন্নাহার সিনিয়র। 

রুপনা ও মারিয়া ভুটানের উদ্দেশে দেশ ছাড়েন ১৩ এপ্রিল। তার আগে বাটলারের অধীনে পাঁচ দিনের অনুশীলনে ছিলেন তারা। অপর দিকে মনিকা, ঋতুপর্ণা ও শামসুন্নাহার দেশ ছেড়েছিলেন ৬ এপ্রিল। 

দেশে ফেরা পাঁচ ফুটবলার বাকি ৪১ সদস্যের সঙ্গে জর্ডান সফরের জন্য নারী ফুটবল ক্যাম্পে যোগ দেবেন কাল রবিবার। বাংলাদেশ দল জর্ডান সফরে যাবে এই মাসের শেষ দিকে। ক্যাম্পে থাকাদের মধ্যে আবার সুরমা জান্নাত, স্বর্ণা রানী ও আকলিমা খাতুন চোটগ্রস্ত।

বাংলাদেশ দল জর্ডানের উদ্দেশে ঢাকা ছাড়বে ২৭ মে। চার দিন পর স্বাগতিকদের সঙ্গে ম্যাচ খেলবে। তার পর ৩ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলে সফর শেষ করবে তারা। এই সিরিজকে আগামী মাসে অনুষ্ঠেয় এশিয়ান কাপ কোয়ালিফায়ারের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। এই সিরিজে ভুটান থাকা বাকি ৫ ফুটবলারকে ডাকেননি পিটার বাটলার। তারা হলেন- সাবিনা খাতুন, কৃষ্ণা রানি সরকার, সানজিদা আক্তার, মাতসুশিমা সুমাইয়া ও মাসুর পারভীন। 

/এফআইআর/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী