বাজে মৌসুমে যেভাবে মুখরক্ষা করতে চান গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
১৮ মে ২০২৫, ১০:২৭আপডেট : ১৮ মে ২০২৫, ১১:০৭

৮ বছরে এবারই প্রথম এমন খালি হাতে ফিরতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। বাজে মৌসুমটা শিরোপা জিতে শেষ করার সুযোগ থাকলেও এফএ কাপে ফাইনালে তাদের হারিয়ে ইতিহাস গড়েছে ক্রিস্টাল প্যালেস। ক্লাবটির ইতিহাসে প্রথম মেজর ট্রফি জয়ের নজির এটি। 

সিটির হতাশাজনক মৌসুমের শেষটা আরও বাজে হবে যদি তারা আগামী চ্যাম্পিয়ন্স লিগ খেলতে না পারে। সেটাই হতে দিতে চান না দলটির কোচ পেপ গার্দিওলা। দলকে আহ্বান করেছেন, এই হারের যন্ত্রণাকে এখন আগামী আসরের চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করার জন্য কাজে লাগাতে। এই স্প্যানিয়ার্ড বিশ্বাস করেন, প্রিমিয়ার লিগে শীর্ষ পাঁচে থাকতে পারলে কিছুটা হলেও তাদের মুখ রক্ষা হবে। বর্তমানে তারা পয়েন্ট টেবিলে ৬ নম্বরে রয়েছে। শীর্ষ ৫ নম্বরের চেয়ে এক পয়েন্টে পিছিয়ে। গার্দিওলা ম্যাচের পর বলেছেন, ‘সারা মৌসুম জুড়ে যে সমস্যা ছিল যে, গোল করা ও গোল হজম করা- আমরা গতমাসে সেটার সমাধান করে ফেলেছিলাম। কিন্তু সম্প্রতি প্যালেস ও সাউদাম্পনের বিরুদ্ধে আমরা তেমন কিছু তৈরি করতে পারিনি। বলছি না এটা সহজ। আমাদের ভালো মানের ক্রস দরকার এবং বক্সে ভালো খেলোয়াড় দরকার।’

গার্দিওলার মতে, ‘আসলে গেম প্ল্যান কাজ করেনি, আমরা জিততে পারিনি। তবে  এটা নিয়ে কোনও খারাপ অনুভূতি নেই। আমাদের মন অবশ্যই খারাপ, কারণ সুন্দর প্রতিযোগিতায় জিততে পারিনি।’

গার্দিওলা তাই এখানেই থেমে থাকতে চাচ্ছেন না। শেষটায় দ্রুত ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার পথটা পরিষ্কার করতে চাচ্ছেন, ‘আমাদের চালিয়ে যেতে হবে। দ্রুত ঘুরে দাঁড়াতে হবে, চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করার জন্য শেষ দুটি ম্যাচ খেলতে হবে।’
  

/এফআইআর/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি