বৈরী আবহাওয়া: বাংলাদেশ দল বহনকারী বিমান ফিরে গেছে কলকাতায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ মে ২০২৫, ১৮:০০আপডেট : ২০ মে ২০২৫, ১৮:৪৫

সাফ অনূর্ধ্ব-১৯ ছেলেদের আসরে অরুণাচলে রানার্সআপ হয়েছে বাংলাদেশ দল। টুর্নামেন্ট শেষে আজ মঙ্গলবার গোলাম রব্বানী ছোটনের দলের বিকাল ৫টায় কলকাতা থেকে ঢাকা বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ায় বিমান অবতরণ করতে না পেরে ফিরে গেছে কলকাতায়। 

বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বৈরী আবহাওয়ার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দল বহনকারী ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট (6E 1105) অবতরণ করতে পারেনি। পরিস্থিতির কারণে ফ্লাইটটি কলকাতায় ফিরে গিয়েছে।’

আবহাওয়ার উন্নতি এবং নতুন সময় নির্ধারণ হলে পরবর্তী আপডেট জানিয়ে দেওয়ার কথা বলেছে বাফুফে। 

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি