ফ্যাসিস্টের পতনের পর দেশের ক্রীড়াঙ্গন নতুনভাবে উজ্জীবিত হয়েছে: বাফুফে সভাপতি

যশোর প্রতিনিধি
২৩ মে ২০২৫, ২১:৪১আপডেট : ২৩ মে ২০২৫, ২১:৪১

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, ‘সমগ্র জাতি একতাবদ্ধভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পতনে বাধ্য করেছে। ফ্যাসিস্টের পতনের পর দেশের ক্রীড়াঙ্গন ও যুবসমাজ নতুনভাবে উজ্জীবিত হয়েছে। এখন সময় এসেছে দেশের যুবসমাজকে সঠিকপথে পরিচালিত করার। সেই সঙ্গে দেশের ক্রীড়াঙ্গণের হারানো ঐহিত্য ফিরিয়ে আনার। দেশের যুবসমাজ ও ক্রীড়াঙ্গন কাজে লাগিয়ে বিদেশের বুকে বাংলাদেশকে নতুনভাবে তুলে ধরতে হবে।’

শুক্রবার (২৩ মে) বিকালে যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নগর বিএনপি আয়োজিত ‘সুস্থ তারুণ্যই দেশের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।

আলোচনা সভায় তাবিথ আউয়াল আরও বলেন, ‘ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সকল অসামাজিক কার্যকলাপ রোধ করা যায়। আমাদের যুবসমাজের মধ্যে প্রতিবাদী কণ্ঠস্বর রয়েছে। সকল অসামাজিকতা রোধে যুবসমাজকে সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে। সমাজের সকল অন্যায় অসংগতি সামাজিকভাবে মোকাবিলা করতে হবে। মোবাইল এবং সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের অংশ তবে এটিকে পজিটিভ হিসেবে ব্যবহার করতে হবে।’

তিনি বলেন, ‘ফুটবল খেলা সবার জন্য। এটা কেবল খেলোয়াড়দের জন্য না। এই ফুটবলকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। যশোর থেকে অনেক প্রতিভাবান ফুটবলার তৈরি হয়েছে, যারা এক সময়ে জাতীয়পর্যায়ে খেলেছে। আমি নিজেও মাঠে গিয়ে তাদের খেলা উপভোগ করেছি। আমরা যশোরের মাটিতে আবারও ফুটবলের জাগরণ দেখতে চাই। যেখানে বিদেশি খেলোয়াড়রা অংশ নেবে।’

যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক হারুন জামিল, দড়াটানা জামে মসজিদের খতিব মুফতি আমানুল্লাহ কাসেমী প্রমুখ।

/কেএইচটি/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী