বাফুফের অফিসিয়াল ফুটবল পার্টনার মলতেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২৫, ১৯:১৮আপডেট : ১৯ মে ২০২৫, ১৯:১৮

জাপানি ফুটবল ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান মলতেন করপোরেশন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অফিসিয়ার ফুটবল পার্টনার হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে দেশের শীর্ষ ফুটবল সংস্থা। 

প্রথমবারের মতো ফুটবল স্পন্সর পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাদের সঙ্গে তিন বছরের চুক্তি সেরেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

আজ সোমবার বাফুফে ভবনে বাফুফে ও মলতেন করপোরেশনের মধ্যে তিন বছরের সমঝোতা চুক্তি হয়েছে। তাতে আগামী তিন বছর বিনামূল‍্যে এবং ছাড়ে প্রতিষ্ঠানটির কাছ থেকে ফুটবল পাবে বাফুফে।

প্রতি বছর মলতেন করপোরেশন দুই হাজার ফুটবল বিনামূল্যে বাফুফেকে দেবে তারা এবং প্রতি বছর সাশ্রয়ী মূল্যে মলতেনের কাছ থেকে দুই হাজার ফুটবল কিনবে ফেডারেশন।

বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, এই চুক্তির ফলে আনুমানিক হিসেবে মোটা অঙ্কের অর্থ সাশ্রয় হবে। তিনি বলেন, ‘গত বছর আমাদের ৩ হাজার ১৩০টি ফুটবল কিনতে হয়েছে। এ জন্য আমাদের খরচ হয়েছে ১ কোটি ৩০ লাখ টাকা। মলতেনের সঙ্গে চুক্তির ফলে আমাদের এই দিকটায় ৫০ লাখ টাকা সাশ্রয় হবে।’

জাপানি প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন তাকাসি ওজাকি।

/এফএইচএম/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের