টিকিট ‘সোল্ড আউট’, উগান্ডা-অস্ট্রেলিয়া থেকেও কিনেছে!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২৫, ১৯:০২আপডেট : ২৭ মে ২০২৫, ২০:৫৯

এশিয়ান কাপ বাছাইয়ে ১০ জুন ঢাকায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে টিকিট যেন সোনার হরিণ হয়ে উঠেছে। এরই মধ্যে আজ বিকালের আগেই সেই ম্যাচের সব টিকিট বিক্রি হয়েছে!

১০ জুনের ম্যাচকে কেন্দ্র করে অনেকেই মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপসহ নানা ডিভাইস দিয়ে ঘণ্টার পর ঘণ্টা টিকিট কেনার চেষ্টা করেও পারেননি। এর মধ্যেই আজ বিকালে বাফুফের এই ম্যাচের টিকিটিং পার্টনার টিকিফাই তাদের ওয়েবসাইটে লিখেছে, ‘টিকিট সেলস ক্লোজড।’

ওয়েবসাইটে নিচের লে আউটে গ্যালারির বিভিন্ন অংশ টিকিট বিক্রীত প্রদর্শন করা আছে। নিচে লেখা ‘সোল্ড আউট’ আর উপরে ‘টিকিট সেলস ক্লোজড’। আজ বিকালে বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল বলেছেন, 'আমাদের অনলাইনে যে টিকিট ছিল সব বিক্রি হয়েছে। এখন আমরা ফরেনসিক করবো। কোনও টিকিট মিসম্যাচ থাকলে সেটা দেখবো। যদি কোনও টিকিট মিসিং বা অবশিষ্ট ২-১টা থাকে সেটাও আমরা অনলাইনে দেবো।’

গতকাল বাফুফে বিজ্ঞপ্তি দিয়েছিল পূর্ব গ্যালারির টিকিট পরে দেওয়া হবে। আজ টিকিফাই ও বাফুফের ওয়েবসাইটে সব টিকিটও সোল্ড দেখানো হয়েছে! যদিও বাফুফে পূর্ব গ্যালারি নিয়ে পরবর্তীতে আর কোনও বিজ্ঞপ্তি দেয়নি। টিকিফাইয়ের কাছে থাকা সব টিকিট বিক্রি হয়েছে এটা অবশ্য পরিষ্কার করেই জানালেন তাজওয়ার আউয়াল, ‘গ্যালারির ১৮ হাজার ৩০০ টিকিট বিক্রি হয়েছে। ক্লাব হাউজ-২ অনলাইনে ছিল সেটাও বিক্রি হয়েছে। হসপিটালিটি বক্স রবি কিনেছে। এ রকম কিছু বক্স বিক্রি হচ্ছে।’ 

জটিলতা এড়িয়ে  আজ বিকালের মধ্যে সব টিকিট কীভাবে বিক্রি হলো, এটা বেশ বড় রহস্য। এ নিয়ে টিকিফাইয়ের প্রতিষ্ঠাতা কর্মকর্তা ইফতেখার ইফতি অবশ্য ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ‘আজ সকালের পর বেশ স্বাভাবিকভাবেই টিকিটের কার্যক্রম হয়েছে। গতকাল রাতে সমর্থকদের অপেক্ষার মাত্রা বেশি ছিল। কারণ আমাদের ওয়েবসাইটের অত্যধিক ট্র্যাফিকের জন্য আরেকটি সাইটের সঙ্গে কোলাবোরেশন করেছিলাম।’

বাফুফে টিকিটিং পার্টনার করেছে টিকিফাইকে। ৪৬ ঘণ্টা পর আবার গতকাল রাতে বিক্রি শুরু হলেও দর্শকরা ভোগান্তির মধ্যেই ছিলেন। সেই ভোগান্তি এড়াতে আরেকটি সাইটের সঙ্গে কোলাবোরেশন করেছে টিকিফাই। সেই প্রতিষ্ঠানের নাম প্রকাশ না করে টিকিফাইয়ের কর্মকর্তা ইফতি বলেন, ‘আমরা বাফুফের অনুমতি নিয়েই করেছি। নামটি বলতে পারছি না।’

কম্পিটিশিন কমিটির কর্মকর্তা তাজওয়ার বলেছেন, ‘গতকাল রাতে এক সময় ৫ মিনিটে ৩০ হাজার প্লাস মানুষ টিকিট কাটতে চেয়েছে। আমি ও টিকিফাইয়ের লোকজন রাতে জেগে ছিলাম। টিকিটিং কোম্পানি বেশ সাকসেসফুলি কাজ করেছে। অস্ট্রেলিয়া, আমেরিকা এমনকি উগান্ডা থেকেও টিকিট কেটেছে। অনেক প্রবাসী এই ম্যাচের টিকিট কেটেছে দেশের বাইরে থেকে। হয়তো ঈদের ছুটিতে দেশে আসবে এজন্য।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি