২০৩১ সাল পর্যন্ত ইয়ামাল বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক
২৮ মে ২০২৫, ০০:৫৫আপডেট : ২৮ মে ২০২৫, ০১:২০

মিডিয়ায় ছড়িয়ে পড়া খবর এবার বার্সেলোনার কাছ থেকে আনুষ্ঠানিক ঘোষণা হয়ে এলো। উদীয়মান তরুণ তারকা লামিনে ইয়ামালের সঙ্গে নতুন চুক্তি করেছে কাতালানরা। ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে স্প্যানিশ ফরোয়ার্ডের সঙ্গে।

২০২৩ সালের ২৯ এপ্রিল প্রথম দলে অভিষেক হয় মাত্র ১৫ বছর বয়সের ইয়ামালের। মাতারোর এই ফুটবলার ক্লাবের পাশাপাশি বিশ্ব ফুটবলেও নিজের সামর্থ্যের প্রমাণ দেন।

সাত বছর বয়সে লা মাসিয়ায় যোগ দেওয়া ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সে বিশ্বসেরাদের সঙ্গে তুলনায় থাকছেন। এই মৌসুমে বার্সার ঘরোয়া ট্রেবল জয়ের অন্যতম কারিগর তিনি। স্প্যানিশ সুপার কাপ, লা লিগা ও কোপা দেল রে জিতেছেন।

এরই মধ্যে বার্সায় ইয়ামাল খেলেছেন ১০৬ ম্যাচ। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ব্লগ্রানাদের হয়ে ১০০ ম্যাচ খেলার কীর্তি তার। ক্লাবের হয়ে ২৫ গোল ও ৩৪ অ্যাসিস্ট তার।

তরুণ সম্ভাবনাময় এই খেলোয়াড়কে আরও ছয় বছরের জন্য নিজেদের করে নিয়েছে বার্সা।

/এফএইচএম/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
ফিলিস্তিনি পতাকা হাতে ইয়ামাল: ‘ক্ষুব্ধ’ ইসরায়েল, ‘গর্বিত’ স্পেনের প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের