ফ্লিকের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালো বার্সা

স্পোর্টস ডেস্ক
২২ মে ২০২৫, ১৮:৪৪আপডেট : ২২ মে ২০২৫, ১৮:৪৪

হেড কোচ হ্যান্সি ফ্লিকের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বার্সেলোনা। ২০২৭ সাল পর্যন্ত কাতালানদের দায়িত্বে থাকবেন জার্মান কোচ।

বুধবার সন্ধ্যায় ক্লাবের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ‘অনেক কারণে হ্যান্সি ফ্লিক বার্সেলোনায় তার প্রথম মৌসুমে ভক্তদের খুশি করেছেন: যে বিশ্বাস তিনি দলকে দিয়েছেন, মহাকাব্যিক প্রত্যাবর্তন এবং ট্রফি দিয়ে। এই জার্মান তার প্রথম বছরে দায়িত্বে থেকে যে রোমাঞ্চ ক্লাবকে এনে দিয়েছেন, তাতে বার্সেলোনা আবার ইউরোপে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে পরিচিতি পেয়েছে, যাকে অন্যরা ভয় পায়।’

২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত বায়ার্ন মিউনিখকে ধারাবাহিকভাবে শিরোপা জিতিয়ে নিজেকে প্রমাণ করেছেন ফ্লিক। ২০২৩-২৪ মৌসুমে জাভির অধীনে বিপর্যস্ত বার্সা জার্মান কোচকে এনে সুফল পেয়েছে। লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ ট্রফি জিতে ঐতিহাসিক ঘরোয়া ট্রেবল জিতেছে কাতালানরা।

প্রাথমিক চুক্তিতে বার্সেলোনাতে ২০২৫-২৬ মৌসুম পর্যন্ত থাকার কথা ছিল ফ্লিকের। নতুন করে দীর্ঘমেয়াদে চুক্তি বাড়াতে চাননি তিনি। তাই কেবল এক বছর মেয়াদ বাড়ানো হয়েছে।

/এফএইচএম/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
ফিলিস্তিনি পতাকা হাতে ইয়ামাল: ‘ক্ষুব্ধ’ ইসরায়েল, ‘গর্বিত’ স্পেনের প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি