শুরুর একাদশে মেসির খেলা নিশ্চিত নয়!

স্পোর্টস ডেস্ক
০৫ জুন ২০২৫, ১৩:১১আপডেট : ০৫ জুন ২০২৫, ১৩:১১

জাতীয় দলে ফিরেছেন ৭ মাস পর। এই অবস্থায় লিওনেল মেসির ফিটনেস নিয়ে এখনও সতর্ক আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। তাই আর্জেন্টাইন কোচ বলেছেন, মেসিকে শুরুর একাদশে রাখবেন কিনা সেটা নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি।

বিশ্বকাপ বাছাইয়ে এখন আনুষ্ঠানিকতা সারবে বিশ্ব চ্যাম্পিয়নরা। কারণ তাদের মূল পর্বের টিকিট নিশ্চিত হয়ে গেছে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্জেন্টিনা তলানির দল চিলির বিপক্ষে শুক্রবার সকাল ৭টায় মাঠে নামবে। যেখানে নিয়মিতদের অনেককেই দেখা যাবে না। তার ওপর মাঠে মেসির কেমন ভূমিকা থাকবে, সেটাও অনিশ্চিত। স্ক্যালেনি ম্যাচের আগে বলেছেন, ‘মেসির সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। শুরু থেকে সে খেলবে কিনা, আমরা সেই সিদ্ধান্ত এখনও নেইনি। শারীরিকভাব সে কেমন বোধ করছে সেটা জানাটা গুরুত্বপূর্ণ।’

তবে মেসি যে খেলবেন সেটা নিশ্চিত স্ক্যালোনি, ‘এটা নিশ্চিত আমরা এখন ভিন্ন কিছু নিয়ে চেষ্টা করবো। নীতিগতভাবে মেসি ম্যাচের জন্য উন্মুক্ত। এখন সিদ্ধান্ত পরে নেবো আমরা।’

ইনজুরি কিংবা নিষেধাজ্ঞার কারণে বেশ কয়েকজন খেলোয়াড় অনুপস্থিত। স্ক্যালোনি একে নতুন প্রতিভা পরীক্ষা করার সুযোগ হিসেবে দেখছেন, ‘আমাদের বেশ কিছু খেলোয়াড় বাইরে। এই অবস্থায় যাদের ডাকা হয়েছে, তারা যদি ফিট থাকে তাহলে তাদের জন্য এটা একটা সুযোগ। একাদশ এখনও নিশ্চিত নয়। কিন্তু আমরা এমন খেলোয়াড়দের সুযোগ দেবো যারা বেশি খেলার সুযোগ পায়নি এবং খেলার জন্য নিজেদের প্রস্তুত মনে করে।’

/এফআইআর/   
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী