ইসরায়েল-ইরান সংঘাতে তেহরানেই আটকা ইন্টার মিলান ফুটবলার 

স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০২৫, ১১:০৪আপডেট : ১৫ জুন ২০২৫, ১১:০৫

শুরু হয়েছে ক্লাব বিশ্বকাপ। কিন্তু তাতে অংশ নেওয়ার আগে বাধার মুখে পড়েছেন ইন্টার মিলানের ইরানি স্ট্রাইকার মেহদি তারেমি! ইসরায়েল-ইরান সংঘাতের জেরে তেহরানেই আটকা পড়েছেন ইন্টার মিলান তারকা। ফলে ক্লাবের হয়ে উদ্বোধনী ম্যাচে খেলা হচ্ছে না তার। ইতালিয়ান ক্লাবটি বিষয়টি নিশ্চিত করেছে। 

আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের হয়ে খেলতে গত সপ্তাহে ইরানেই ছিলেন তারেমি। বিশ্বকাপ বাছাইয়ে উত্তর কোরিয়ার বিপক্ষে ইরানের ৩-০ গোলের জয়ে স্কোরও করেন তিনি। এই সময়ের মধ্যে ৩২ বছর বয়সীর ইন্টার সতীর্থদের সঙ্গে যোগ দিতে লস অ্যাঞ্জেলসের উদ্দেশে রওনা হওয়ার কথা। কিন্তু চলমান ইসরায়েল-ইরান সংঘাতে বিমানের দেখা পাননি তিনি। 

ইন্টারের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, তারেমি তার জন্মভূমিতেই আটকা পড়েছেন। 

মঙ্গলবার ক্লাব বিশ্বকাপে ইন্টার মিলানের উদ্বোধনী ম্যাচ মেক্সিকান ক্লাব মন্টেরির বিপক্ষে। সিমোন ইনজাগির বিদায়ের পর দলটির কোচ হিসেবে এই ম্যাচ দিয়ে অভিষেক হবে ক্রিস্টিয়ান চিভুর। বেভারলি হিলসে শনিবার রোমানিয়ান সাবেক এই ফুটবলার বলেছেন, ‘এই দলটার অতীত ভ্রমণ ভুলে গেলে চলবে না। গত মৌসুমটা ছিল দারুণ। এই দলের মান অসাধারণ। শেষ পর্যন্ত ঠিকঠাকই চলছিল, কিন্তু ট্রফিটা পায়নি। তাই বলে এটা ব্যর্থ মৌসুম ছিল না।’   

/এফআইআর/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেযুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য চুক্তিতে যেভাবে কোণঠাসা নেতানিয়াহু
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ানো নিয়ে অনিশ্চয়তা, সিদ্ধান্তহীন বৈঠক ট্রাম্পের
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী