বর্ণবাদের শিকার রুডিগার, তদন্ত করছে ফিফা

স্পোর্টস ডেস্ক
২৩ জুন ২০২৫, ১৮:০৪আপডেট : ২৩ জুন ২০২৫, ১৮:০৪

ক্লাব বিশ্বকাপে ঘটলো বর্ণবাদের ঘটনা। রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার আন্তোনিও রুডিগার অভিযোগ করেছেন, পাচুকার বিপক্ষে ৩-১ গোলে জয়ের শেষ মুহূর্তে বর্ণবাদের শিকার হয়েছেন তিনি। রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসোও জানিয়েছেন, ইতোমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক ফিফা।

শেষ দিকে যোগ হওয়া সময়ের পঞ্চম মিনিটে জার্মান তারকা রুডিগারের ওপর ফাউলের ঘটনার পর একটা ধস্তাধস্তির ঘটনা ঘটে। তখন রেফারি র‍্যামন আবাত্তি তার দুই হাত বুকের সামনে আড়াআড়ি করে দেখান- যা মূলত ফিফার বর্ণবাদ বিরোধী প্রটোকল সক্রিয় করার ইঙ্গিত।

সংবাদ সম্মেলনেও বর্ণবাদের ঘটনাটি প্রাধান্য পায়। জিজ্ঞাসা করা হয় ম্যাচের সময় রুডিগার বর্ণবাদের শিকার হয়েছেন কিনা। রিয়াল মাদ্রিদের কোচ আলোনসো তখন বলেছেন, ‘রুডিগার এটাই বলেছে, আমরা তার কথা বিশ্বাস করি। এই ধরনের পরিস্থিতিতে জিরো টলারেন্স বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। ফিফা এখন তদন্ত করছে এটাই বলতে পারি।’

অবশ্য এখন পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি বর্ণবাদের ঘটনাটির সূত্রপাত কোথায়। দর্শকদের পক্ষ থেকে নাকি প্রতিপক্ষ খেলোয়াড়দের থেকে ঘটনাটি ঘটেছে সেটা নিশ্চিত নয়। পাচুকা ডিফেন্ডার গুস্তাভো কাব্রাল যিনি রুডিগারের সাথে সংঘর্ষে জড়িয়েছিলেন, তিনি এমন অভিযোগ অস্বীকার করেছেন।

কাব্রাল সাংবাদিকদের বলেন, ‘এখানে বর্ণবাদী কিছু কিছু ছিল না। স্প্যানিশ ভাষায় তাকে শুধু কাপুরুষ বলেছি। যেমনটা আমরা আর্জেন্টিনায় বলে থাকি।’

রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে ফিফা ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দিতে পারেনি। কারণ এখনও রেফারির প্রতিবেদন হাতে পায়নি তারা।

উল্লেখ্য, ৩২ বছর বয়সী রুডিগার আগেও চেলসি, এএস রোমা এবং মাদ্রিদে খেলার সময় মাঠ ও অনলাইনে বর্ণবাদের শিকার হয়েছেন।

/এফআইআর/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের