ফেসবুকে ঘোষণা দিলেন মুজাফফরভ, ‘মোহামেডানেই আছি’

  বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ জুলাই ২০২৫, ১৬:০৬আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১৬:০৬

পেশাদার ফুটবল লিগে এই প্রথম চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান স্পোর্টিং লিমিটেড। শিরোপা জেতার পেছনে অন্যতম অবদান ছিল সুলেমানে দিয়াবাতে- মুজাফফরভদের। কিন্তু আর্থিক সমস্যার কারণে এবার দলের প্রধান অস্ত্র দিয়াবাতেকে দলে রাখতে পারেনি মোহামেডান। গুঞ্জন ওঠে মুজাফফার মুজাফফরভও দল ছাড়বেন! যদিও আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উজবেকিস্তানের মধ্যমাঠের অস্ত্র ঘোষণা দিয়েছেন, নতুন মৌসুমেও মোহামেডানে থাকছেন তিনি।

২০২২ সাল থেকে মোহামেডানের মধ্যমাঠে রাজত্ব করছেন মুজাফফরভ। সেটপিস বা দূরপাল্লার শটে গোল করতে অভ্যস্ত। পাশাপাশি গোলে অ্যাসিস্টও করছেন। সাদা কালোদের হয়ে সব মিলিয়ে ১১ টি গোলও আছে তার।  আজ ৩০ বছর বয়সী মিডফিল্ডার লিখেছেন, ‘আমি অনেক ভেবেছিলাম, আমার কাছে অন্যান্য ক্লাব থেকে অফার ছিল। কিন্তু আমি আমার প্রিয় ক্লাব মোহামেডানের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আবার চ্যাম্পিয়ন হবো এবং মোহামেডানে ইতিহাস লিখতে থাকবো।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
ট্রফির চেয়ে সম্মান বড়, মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণার আহ্বান কিংসের!
৯০ বছরে মোহামেডান, হচ্ছে ইউরোপীয় আদলের ফ্যান ক্লাব
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি