রদ্রিকে নিয়ে যে তথ্য দিলেন গার্দিওলা

   স্পোর্টস ডেস্ক
০৯ আগস্ট ২০২৫, ২০:২৫আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ২০:২৫

মিডফিল্ডার রদ্রিকে নিয়ে স্বস্তিতে নেই ম্যানচেস্টার সিটি। আগামী সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিরতির আগে তাকে পুরোপুরি ফিট হিসেবে পাচ্ছে না সিটি। এমন তথ্য জানিয়েছেন, ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা। 

গত সেপ্টেম্বরে অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গেলে ২০২৪-২৫ মৌসুমের বেশিরভাগ সাইডলাইনে কাটিয়েছেন তিনি। ২০২৪ ব্যালন ডি’অর জয়ী খেলায় ফেরেন গত মৌসুমে বোর্নমাউথের বিপক্ষে বদলি হিসেবে। ক্লাব বিশ্বকাপেও দলের অংশ ছিলেন। টুর্নামেন্টে আল হিলালের বিপক্ষে শেষ ষোলোতে বিদায় নেয় সিটি। 

রদ্রির সর্বশেষ অবস্থা নিয়ে গার্দিওলা বলেছেন, ‘রদ্রি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। কিন্তু আল হিলালের বিপক্ষে বড় চোট পেয়েছে সে। গত কয়েক দিন অনুশীলনে ভালো করেছে। আশা করছি, আন্তর্জাতিক বিরতির পর সে পুরোপুরি ফিট হয়ে উঠবে।’

প্রিমিয়ার লিগে সিটি তাদের উদ্বোধনী ম্যাচ খেলবে ১৬ আগস্ট। প্রতিপক্ষ উলভস। সেপ্টেম্বরের বিরতির আগে তারা টটেনহাম ও ব্রাইটনের বিপক্ষেও খেলবে। এই ম্যাচগুলোতে রদ্রির খেলার আশা করছেন গার্দিওলা। তবে সেটি পুরোপুরি সময়ের জন্য মোটেই নয়, ‘আশা করি, এই ম্যাচগুলোয় সে কিছু সময় খেলতে পারবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার ব্যথা নেই, আমরা চাই না রদ্রি চোট নিয়ে ফিরে আসুক। সেই কারণে ঝুঁকি এড়াতে সর্বোচ্চ চেষ্টা করবো।’

/এফআইআর/  
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক ওচোয়ার অবসর
মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক ওচোয়ার অবসর
ধামরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘরে আগুন
ধামরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘরে আগুন
সিজেপির বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
সিজেপির বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী