বাংলাদেশের ফুটবলে এবার নেপাল, ভুটানের খেলোয়াড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২৫, ১৫:০৭আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১৫:০৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের নতুন মৌসুমের দলবদল সম্পন্ন হয়েছে। খেলোয়াড়দের দলবদলের চূড়ান্ত তালিকা বাফুফের কাছে পৌঁছেছে। প্রিমিয়ার লিগের ১০ ক্লাবের স্থানীয় ও বিদেশি খেলোয়াড়দের নাম তাতে আছে। মোট ৪৮ জন বিদেশি ফুটবলারের মধ্যে ১১ জন সার্কভুক্ত দেশের, বাকি ৩৭ জন সার্কের বাইরের।

অবশ্য সার্কভুক্ত দেশের খেলোয়াড়রা বিশেষ বিবেচনায় দেশি হিসেবে খেলবেন। এই ১১ জনের মধ্যে নেপালের আধিপত্য বেশি, ৮ জনই নেপালি। ব্রাদার্স ইউনিয়নে দেশটি থেকে চার ফুটবলার যোগ দিচ্ছেন- জোগেশ গুড়ং, সানিশ শ্রেষ্ঠা, অঞ্জন বিস্তা ও আরিক বিস্তা। নেপালের অধিনায়ক ও গোলরক্ষক কিরণ কুমার লিম্বু ও ফরোয়ার্ড আয়ুশ ঘালান বাংলাদেশ পুলিশ এফসিতে। ফর্টিসে নেপালি ডিফেন্ডার অনন্ত তামাং। রহমতগঞ্জ নিয়েছে নেপালের ডিফেন্ডার অভিষেক লিম্বুকে।

সার্কভুক্ত দেশের বাকি তিন জন ভুটান, শ্রীলঙ্কা ও ভারতের। ভুটানের মিডফিল্ডার ওয়াংচুক শেরিং খেলবেন পুলিশের হয়ে। শ্রীলঙ্কার অধিনায়ক ও গোলরক্ষক সুজান পেরেরাকে দলে টেনেছে ফর্টিস এফসি এবং ভারতের প্রসেনজিৎ চক্রবর্তী আরামবাগে।

সার্কের বাইরের ফুটবলারের মধ্যে এবারও আফ্রিকানদের আধিক্য। নাইজেরিয়া, ঘানা, মালি, গাম্বিয়া, আইভরিকোস্টের মতো দেশের খেলোয়াড়ের নাম জমা পড়েছে। এবার আর্জেন্টিনার খেলোয়াড় নেই। ব্রাজিল থেকে আছে তিন-চারজন।

এবার মোহামেডানে বিদেশি চার জন। গত লিগের চ্যাম্পিয়ন দলে তিনজনই ঘানার- বানার্ড মরিসন, এলি কেকে এবং গত লিগের সর্বোচ্চ গোলদাতা স্যামুয়েল বোয়াটেং। উজবেকিস্তানের ফুটবলার মোজাফফরভকে রেখে দেওয়া হয়েছে। ফকিরেরপুল থেকে আনা হয়েছে রাফায়েল টুডুকে। 

আবাহনীর দল এবার বেশ শক্তিশালী। শেষ মৌসুমে মোহামেডানের সাফল্যের নায়ক দিয়াবাতেকে নিয়ে এসেছে গতবারের রানার্সআপরা। আগেই দলে থাকা নাইজেরিয়ার এমেকার সঙ্গে নতুন যোগ হচ্ছেন ব্রাজিলের ব্রুনো। গতবার আন্তর্জাতিক ছাড়পত্র না আসায় তিনি এএফসি কাপে খেলতে পারেননি আকাশি–নীলের হয়ে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
আবারও ঢাকার মাঠে ব্রাজিলের রবসনকে দেখা যাবে 
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল
জাতীয় দলের ক্যাম্প ২৭ আগস্ট, ফের পেছালো ঘরোয়া ফুটবল মৌসুম
সর্বশেষ খবর
ঢাকার পর নিউইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ইতালি প্রবাসীর ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ
ইতালি প্রবাসীর ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ
দেড় লাখ রুপির হিলে অনন্যার ‘দেবী’ সাজ, সঙ্গে রংধনু ঘড়ি
দেড় লাখ রুপির হিলে অনন্যার ‘দেবী’ সাজ, সঙ্গে রংধনু ঘড়ি
নবরাত্রির অনুষ্ঠানে মুসলিমদের প্রবেশে নিষেধ, কপালে তিলক বাধ্যতামূলক
নবরাত্রির অনুষ্ঠানে মুসলিমদের প্রবেশে নিষেধ, কপালে তিলক বাধ্যতামূলক
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পাতায়া নেমে বারে যাওয়ার আগে কেনাকাটা করলেন মার্কিন সেনারা
পাতায়া নেমে বারে যাওয়ার আগে কেনাকাটা করলেন মার্কিন সেনারা