ঢাকা বাসযোগ্য নয়, প্রতিটা প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২৬, ১৩:০৮আপডেট : ০৬ জুন ২০২৬, ১৩:৩০

বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকা মহানগরকে বাসযোগ্য মনে হয় না, নিঃশ্বাস নেওয়ার অবস্থা নেই। প্রতিটা প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে। এ অবস্থা থেকে বের হতে না পারলে এতে বসবাস করা যায় না।

শনিবার (৬ জুন) দুপুরে রাজধানীর পল্টনের একটি রেস্টুরেন্টে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত ‘দক্ষিণের জানালা’ উদ্বোধন এবং ‘নাগরিক ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, কাঠামোগত পরিকল্পনাগুরোকে পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। প্রকল্প শেষ মানে কাজ শেষ এমন যেন না হয়।

তিনি বলেন, ঢাকার পানি ভয়াবহ। পান করার যোগ্য নয়। এটাকে বিশুদ্ধ করতে হবে। ভূমিকম্প হলে দেবে যেতে পারে। বুড়িগঙ্গা ও তুরাগকে কি ঠিক করা যায় কিনা এসব সমস্যার সমাধান করতে হবে।

ড্রেনেজ ব্যবস্থা নিয়ে তিনি বলেন, হাজার হাজার কোটি টাকা খরচ করে ড্রেন তৈরি করা হয়। কিন্তু তা পানি প্রবাহের অযোগ্য হয়ে পড়ে। ঢাকা শহরে যাতে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারে এমন পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

সভাপতির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, আমরা এমন একটি শহর গড়ে তুলতে চাই, যাতে নাগরিকরা সব ধরনের সুযোগ- সুবিধা পান।

তিনি বলেন, আদি ঢাকাকে তার পুরনো রূপ ফিরিয়ে দিতে চাই। হকারদের পুনর্বাসনের বিষয় চিন্তা চলছে। জলাবদ্ধতা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজও চলমান।

সেমিনারে আরও বক্তব্য রাখেন– স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল ও প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

/এমকে/আরকে/
সম্পর্কিত
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু