সিটিকে ঘরের মাঠে হারালো টটেনহাম

স্পোর্টস ডেস্ক
২৩ আগস্ট ২০২৫, ২০:১০আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ২০:১৫

প্রিমিয়ার লিগে ঘরের মাঠে অপ্রত্যাশিত হার দেখেছে ম্যানচেস্টার সিটি। তাদের ২-০ গোলে হারিয়েছে টটেনহাম হটস্পার। 

গত নভেম্বরেও ইতিহাদে ৪-০ গোলে সিটিকে হারানোর স্বাদ পেয়েছিল টটেনহাম। এবারও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে তারা। যদিও শুরুটা হয়েছে ধীর গতিতে। ৩৫ মিনিটে শুরুর গোলটি করেছেন ব্রেনান জনসন। রিচার্লিসনের লো ক্রস থেকে জাল কাঁপান তিনি।

শুরুতে অবশ্য অফসাইড বলে গোলটিকে বাতিল করা হয়েছিল। পরে ভার রিভিউর পরই বৈধতা পেয়েছে। তার পর প্রথমার্ধে বাড়তি ৭ মিনিট যোগ হওয়ার পর সেই সুযোগে ব্যবধান আরও বাড়ায় স্পাররা। নিজেদের বক্সে জেমস ট্র্যাফোর্ডের আলগা পাস থেকে লক্ষ্যে বল পাঠাতে কোনও ভুল করেননি জোয়াও পালিনিয়া।

বিরতির আগে হাল্যান্ডের সুযোগ ছিল একটি গোল শোধ করার। কিন্তু ক্লোজ রেঞ্জে সুযোগ পেয়েও তিনি হেড করেন লক্ষ্যের ওপর দিয়ে। 

শেষ দিকে আরও ব্যবধান বাড়তে পারতো স্পারদের। ডমিনিক সোলানকে ও উইলিসন ওডোবার্টকে হতাশ করেছেন ট্র্যাফোর্ড। অবশ্য তার আগেই যা ক্ষতি হওয়ার হয়ে গেছে সিটির। 

/এফআইআর/       
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম