চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল শুরুর সময় পরিবর্তন

স্পোর্টস ডেস্ক
২৮ আগস্ট ২০২৫, ২১:৩৮আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ২১:৩৮

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল কিক অফের সময়ে বড় ধরনের পরিবর্তন এনেছে ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ সংস্থা। আগে সেন্ট্রাল ইউরোপিয়ান সময় অনুযায়ী রাত ৯টায় ফাইনাল শুরু হতো, তা এগিয়ে আনা হয়েছে তিন ঘণ্টা। দিনের আলো নিভতেই সন্ধ্যা ৬টায় শুরু হবে শিরোপার লড়াই, বাংলাদেশ সময় সেটা রাত ১০টায়। আগের মতো শনিবারেই হবে শ্রেষ্ঠত্বের ম্যাচ।

উয়েফা বলেছে, পরিবার ও শিশুদের সুবিধার্থে নতুন এই সময় নির্ধারণ করা হয়েছে। যেন তারা টেলিভিশনে খেলা দেখতে পারে এবং যারা মাঠে আসবে তারা যেন গণপরিবহন ব্যবহার করতে পারে। তাছাড়া স্বাগতিক শহরে ম্যাচ শেষে ভক্তরা উৎসবও করতে পারবে আগের চেয়ে বেশি সময়। আগামী বছর হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস এরেনায় ৩০ মে অনুষ্ঠিত ফাইনালে নতুন সময় কার্যকর হবে।

গত কয়েক বছরে দেখা গেছে স্থানীয় সময় ফাইনাল ৯টায় শুরু হলে ম্যাচ এক্সট্রা সময়ে গেলে এবং পেনাল্টি শুটআউট হলে খেলা শেষ হতে মধ্যরাত হয়ে যায়। এই বিষয়টিও মাথায় রেখে সময় পরিবর্তন করা হয়েছে।

উয়েফা বলেছে, ‘চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের দিন সবার জন্য যেন সত্যিকারের উপভোগ্য হয়ে ওঠে, সেটাই আমাদের লক্ষ্য। যারা মৌসুমের সবচেয়ে বড় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাব ফুটবল ম্যাচে (স্টেডিয়ামে) উপস্থিত থাকতে চায়, সেইসব পরিবার ও শিশুদের জন্য এমন একটা আবহ তৈরি করতে চাই, যেন তাদের জন্য সবকিছু সহজ হয়ে ওঠে।’

এই পরিবর্তন কেবল ফাইনালের জন্য। বাকি সব ম্যাচ আগের সময়ে শুরু হবে। বাংলাদেশ সময়ে এই প্রতিযোগিতার প্রথমভাগের ম্যাচগুলো আগের মতো রাত একটায় ও পরেরভাগে রাত ২টায় শুরু হবে। ফাইনালের আগে সব ম্যাচ হবে মঙ্গলবার ও বুধবার।

/এফএইচএম/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বায়ার্নকে হতাশ করে ফাইনালে পিএসজি
আর্তেতার চোখে ‘অবিশ্বাস্য রাত’
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী