অধিনায়ক হয়ে পোল্যান্ড দলে ফিরবেন লেভানডোভস্কি

স্পোর্টস ডেস্ক
২৯ আগস্ট ২০২৫, ১৯:৫৪আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ১৯:৫৪

রবার্ট লেভানডোভস্কি অধিনায়ক হিসেবে পোল্যান্ডের স্কোয়াডে ফিরবেন। দলের কোচ ইয়ান আরবান শুক্রবার এই কথা বলেছেন। আগের কোচ মাইকেল প্রোবিয়েরজ অধিনায়কত্ব কেড়ে নেওয়ায় জাতীয় দল থেকে সরে দাঁড়ান এই স্ট্রাইকার।

পোল্যান্ডের সর্বকালের শীর্ষ গোলদাতার আর্মব্যান্ড কেড়ে নেওয়ার সিদ্ধান্তে সমালোচনার মুখে জুনে পদত্যাগ করেন প্রোবিয়েরজ। গত জুলাইয়ে তার স্থলাভিষিক্ত হন আরবান।

বিশ্বকাপ বাছাইয়ে ফিনল্যান্ড ও নেদারল্যান্ডসের পর গ্রুপের তৃতীয় স্থানে পোল্যান্ড। আগামী বছরের টুর্নামেন্টের টিকিট পেতে ৩৭ বছর বয়সী স্ট্রাইকার লেভানডোভস্কির ওপর আশা রাখছেন নতুন কোচ।

আরবান বলেছেন, ‘নতুন করে আমি আমাদের ট্রেনিং ক্যাম্প শুরু করতে চাই। রবার্ট লেভানডোভস্কি দলের অধিনায়ক হবে। সোমবার প্রেস কনফারেন্সেও সে আমার সঙ্গে থাকবে। পিওতর (আগের অধিনায়ক) জিয়েলিনস্কিকে সহঅধিনায়ক করেছি। ইয়ান বেদনারেক হবে তৃতীয় অধিনায়ক।’

আগামী ৪ সেপ্টেম্বর নেদার‌ল্যান্ডসের মাঠে পরের বাছাই খেলবে পোল্যান্ড। তিন দিন পর তারা স্বাগত জানাবে ফিনল্যান্ডকে।

/এফএইচএম/
সম্পর্কিত
প্লে-অফে ইতালির প্রতিপক্ষ কারা 
বিশ্বকাপে জার্মানি, নেদারল্যান্ডস
২৮ বছর পর বিশ্বকাপে নরওয়ে, আবারও বিপদে ইতালি
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি