ম্যানসিটিতে দোন্নারুম্মা, বিদায় নিলেন এদেরসন

স্পোর্টস ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৬আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৮

দলবদলে বিশ্বমানের দুই গোলকিপারের ভাগ্য নির্ধারণ হয়েছে। পিএসজি থেকে গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মাকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি। অপর দিকে ফেনারবাচের কাছে এদেরসনকে বিক্রি করেছে তারা। সুইস ডিফেন্ডার ম্যানুয়েল আকাঞ্জিও ট্রান্সফার ডেডলাইনের আগে সিটি ছেড়ে এক মৌসুমের জন্য ধারে ইন্টার মিলানে যোগ দিয়েছেন।

যতটুকু জানা গেছে, দোন্নারুম্মাকে কিনতে ২৬ মিলিয়ন পাউন্ড দিতে সম্মত হয়েছে সিটি। তিনি পাঁচ বছরের চুক্তিতে ইংলিশ ক্লাবে যোগ দিয়েছেন। তাতে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

২৬ বছর বয়সী এই খেলোয়াড় লিগ ওয়ান এবং চ্যাম্পিয়নস লিগ জয়ী পিএসজিতে ব্রাত্য হয়ে পড়েছিলেন। কারণ লিল থেকে লুকাস শ্যাভলিয়েরকে দলে টেনেছে ফরাসি জায়ান্টরা। 

সাবেক এসি মিলান গোলকিপার দোন্নারুম্মা ইতোমধ্যে ক্লাব ফুটবলে ৪১২ ম্যাচ খেলেছেন এবং ইতালির হয়ে ৭৪ ম্যাচে অংশ নিয়েছেন। ২০২০ সালের ইউরো ফাইনালে ইংল্যান্ডকে হারাতেও ভূমিকা রেখেছেন তিনি। 

এই গ্রীষ্মে সিটির সপ্তম নতুন সাইনিং ইতালিয়ান গোলকিপার। এর আগে বার্নলি থেকে গোলকিপার হিসেবে এসেছেন জেমস ট্র্যাফোর্ড।

এদিকে, সিটিজেনদের হয়ে আট বছর কাটানোর পর বিদায় নিচ্ছেন এদেরসন। এই সময়ে তিনি ছয়টি প্রিমিয়ার লিগ এবং একটি চ্যাম্পিয়নস লিগ জিততে অবদান রেখেছেন।

তুর্কি ক্লাব ফেনারবাচে ৩২ বছর বয়সী এই গোলকিপারের জন্য ১২.১ মিলিয়ন পাউন্ড দিতে সম্মত হয়েছে। ২০১৭ সালে বেনফিকা থেকে ৩৫ মিলিয়ন পাউন্ডে সিটিতে যোগ দেওয়ার পর এদেরসন সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭২ ম্যাচ খেলেছেন।

 

/এফআইআর/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি